নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ৪র্থ ধাপে বগুড়ার নন্দীগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে ৬ ই ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ১জন চেয়ারম্যানসহ ৪জন সদস্য পদে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট হতে প্রাপ্ত তথ্যে জানা যায়, ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ গোলাম মোস্তফা গামা দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন। অন্যদিকে ৩নং ভাটরা ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১জন ও ৫নং ভাটগ্রাম ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১জন এবং একই ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ২জন সদস্য তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। উল্লেখ্য, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে ৭ ই ডিসেম্বর প্রতিক বরাদ্দ ও ২৬ শে ডিসেম্বর ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Next Post
রাসিক মেয়রকে রাজশাহী রেঞ্জের ডিআইজি‘র ফুলেল শুভেচ্ছা
সোম ডিসে. ৬ , ২০২১
আভা ডেস্কঃ জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। আজ সোমবার নগর ভবনে মেয়র মহোদয়কে […]

এই রকম আরও খবর
-
৪ মার্চ, ২০২৬, ২:৫২ অপরাহ্ন
পুঠিয়ায় তদন্ত ছাড়াই মামলা এন্টির অভিযোগ: নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
-
১১ ডিসেম্বর, ২০২০, ১২:২৯ পূর্বাহ্ন
রাজশাহীর মোহনপুর থানা পুলিশের হাতে এক প্রতারক আটক।
-
২১ ফেব্রুয়ারি, ২০২২, ২:৩৩ পূর্বাহ্ন
একুশের প্রথম প্রহরে শহীদের প্রতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা
-
৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫২ অপরাহ্ন
রাজশাহী রেঞ্জ পুলিশ পরিবারের ৬২ কৃতি শিক্ষার্থী পেল পুলিশ মেধাবৃত্তি
-
২০ মার্চ, ২০২২, ৯:০৯ অপরাহ্ন
মেয়েকে ধর্ষণচেষ্টা মামলায় বাবা কারাগারে
-
২২ জুন, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার
