আভা ডেস্কঃ রাজশাহী সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে জনাব মুহাম্মদ ইমরানুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার আরডিএ মার্কেট সংলগ্ন মাংস পট্টিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাংস বিক্রির দায়ে এক মন গরুর মাংস সহ তিনজনকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনটি মামলা দায়ের করে ১০ হাজার ৫০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। জব্দকৃত মাংস বশিরাবাদ দাওয়াতুল ইসলাম এতিমখানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Next Post
শারীরিক প্রতিবন্ধী জেসমিন খাতুনকে হুইল চেয়ার দিলেন রাসিক মেয়র লিটন
বৃহস্পতি সেপ্টে. ২৩ , ২০২১
আভা ডেস্কঃ শারীরিক প্রতিবন্ধী জেসমিন খাতুনকে হুইল চেয়ার দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনে তাকে হুইল চেয়ার প্রদান করেন মেয়র মহোদয়। রাজশাহী কলেজ থেকে মাস্টার্স পাশ করা জেসমিন খাতুন হুইল চেয়ার পেয়ে রাসিক মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, হুইল চেয়ারটি পেয়ে […]

এই রকম আরও খবর
-
২৯ ডিসেম্বর, ২০২০, ৬:১২ অপরাহ্ন
নওগাঁ ধামইরহাট সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল মাদকসহ আটক-২।
-
২৫ জুলাই, ২০২০, ৬:০৩ অপরাহ্ন
বগুড়ায় বাজারে দাঁড়িয়ে থাকা মানুষের উপর পিকআপভ্যানের চাপা, নিহত-৩।
-
১৩ জুন, ২০২১, ১০:২০ অপরাহ্ন
লকডাউন পরিদর্শনে মাঠে রাজশাহী জেলা প্রশাসক
-
২৪ সেপ্টেম্বর, ২০২০, ৪:২৫ অপরাহ্ন
দেশে ভারতের সৈন্য সাদা পোশাকে কাজ চালিয়ে যাচ্ছে, ডা. জাফরুল্লাহ ।
-
২৫ জানুয়ারি, ২০২০, ১:২৭ অপরাহ্ন
পাবনায় স্বামী শ্বশুর-শাশুড়ি মিলে চুল কেটে দিল পুত্র বধুর ।
-
৯ মার্চ, ২০২৪, ৯:৫১ অপরাহ্ন
কেশরহাটে অনুমোদনহীন সমিতির উচ্চ সুদে সর্বশান্ত অনেক পরিবার
