আভা ডেস্কঃ আজ সকাল ৬টা থেকে শুরু হলো কঠোর লকডাউন। এ লকডাউন বহাল থাকবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। এর আগে ঈদুল আজহার সময় মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিষয় বিবেচনায় নিয়ে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন শিথিল করেছিল সরকার। তবে করোনার ভয়াবহতা বিবেচনায় নিয়ে ওই […]
জাতীয়
আভা ডেস্কঃ ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে ঈদের ছুটি দিনেও বিশেষ ব্যবস্থায় (বুধবার) বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৮০ মেট্রিক টন অক্সিজেন আমদানি করা হয়েছে। বেনাপোল কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্সি স্টাফ অ্যাসোসিয়েশনের ( সিএন্ডএফ) সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বাংলাদেশ এবং ভারত […]
আভা ডেস্কঃ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ১৮৭ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ১৪ জন বেশি মারা গেছে। গতকাল ১৭৩ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ১১৭ ও নারী ৭০ জন। এ নিয়ে মৃৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৫ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ৩ হাজার ৬৯৭ জন। […]
আভা ডেস্কঃ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবে কমপক্ষে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত কারও নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় বিভিন্ন দেশের আরও ৩৮০ জনের বেশি আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার তিউনিসিয়ান রেড ক্রিসেন্টের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রেড ক্রিসেন্ট জানায়, লিবিয়ার উত্তরপশ্চিম উপকূলের […]
আভা ডেস্কঃ ঈদুল আজহা সামনে রেখে করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ শিথিল করা হলেও এর মেয়াদ বাড়ছে না। পূর্বঘোষিত ২৩ জুলাই (শুক্রবার) থেকেই কঠোর বিধিনিষেধ ফের কার্যকর হবে। বুধবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় বিধিনিষেধ শিথিলের […]
আভা ডেস্কঃ মেট্রোরেলের আরও ১০টি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন ৯। জাপানের কোভে বন্দর থেকে ২ জুলাই ছেড়ে আসা ওই বাণিজ্যিক জাহাজটি মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে মোংলা বন্দরে পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। […]
আভা ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার ঈদুল আজহার দিন সকালে বঙ্গভবন থেকে দেশবাসীর উদ্দেশে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, রাতের আঁধার শেষেই ঝলমলে রোদের আলোতে ভরে উঠে পৃথিবী। করোনার […]
আভা ডেস্কঃ আগামীকাল মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই গতবারের মতো এবারও ঈদ উদযাপন করবেন মুসলমানরা। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার কথা তা ম্লান করে দিয়েছে বৈশ্বিক অতিমারী করোনাভাইরাস (কোভিড ১৯)। করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধকল্পে ঈদুল ফিতরের মতো এই ঈদেও […]
আভা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আযহার প্রাক্কালে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা অদৃশ্য শত্রু করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং ইনশাল্লাহ আমরা […]
আভা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদের এক দিন পর ২৩ জুলাই (শুক্রবার) ভোর ৬টা থেকে ফের লকডাউন শুরু হচ্ছে। লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত। এবার লকডাউনে কঠোর বিধিনিষেধের আওতার বাইরে রাখা হচ্ছে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত মিল-কারখানা এবং কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট কার্যক্রম। সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ […]
