আভা ডেস্কঃ রোববার রাতে বিরল ঘটনার সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচে সুপার ওভারও টাই হলো। এরপর হলো আবার সুপার ওভার। সুপার ওভারের পর সুপার ওভার থ্রিলারে অবশেষে জিতলো কিংস ইলেভেন পাঞ্জাব। আবারো নায়ক সেই ক্রিস গেইল। সঙ্গে মায়াঙ্ক আগারওয়াল। তাতে পাঞ্জাব পেলো রুদ্ধশ্বাস, ঐতিহাসিক […]
খেলাধুলা
আভা ডেস্কঃ বিসিবি প্রেসিডেন্টস কাপের পঞ্চম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে তামিম একাদশ এবং মাহমুদউল্লাহ একাদশ। টসে জিতে মাহমুদউল্লাহ একাদশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছে তামিম একাদশের অধিনায়ক তামিম ইকবাল। দুই দলের জন্য এই ম্যাচ প্রায় অলিখিত সেমিফাইনালের মতো। প্রতিযোগিতাটির তৃতীয় দল নাজমুল একাদশ ইতিমধ্যে দুই ম্যাচ জিতে ফাইনালের পথে […]
আভা ডেস্কঃ বয়স ৪১, কিন্তু এখনও টি-টোয়েন্টি ক্রিকেটের হটকেক তিনি। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের বেশিরভাগ রেকর্ডই তার দখলে। তিনি ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটে এবার অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এই ক্যারিবিয়ান দানব। কুড়ি ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত দশ হাজার রানের দেখা পেয়েছেন মাত্র তিনজন ব্যাটসম্যান। সবার আগে এই মাইলফলক […]
আভা ডেস্কঃ এলবিডাব্লিউ, রান আউট ও কট বিহাইন্ডের ক্ষেত্রে রিভিউ নেওয়া যায়। কিন্তু আরও ছোটখাটো বিষয়ে ভুল সিদ্ধান্ত পাল্টে দিতে পারে ম্যাচের চিত্র, সেটা হতে পারে ওয়াইড কিংবা ফুল টসে হওয়া নো বলের ক্ষেত্রে। তাই ওয়াইড ও নো বলেও রিভিউ চান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে কোন নিয়মে বদল […]
আভা ডেস্কঃ বিসিবি প্রেসিডেন্টস কাপে প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় তামিম একাদশ। প্রতিযোগিতাটিতে প্রথম জয়ের লক্ষ্যে আজ (১৫ অক্টোবর) নাজমুল একাদশের বিপক্ষে মাঠে নেমে আবারও একই চিত্র দেখা যায় তামিম ইকবালের দলের। একপর্যায়ে ১২৫ রান তুলতেই হারিয়ে ফেলে ৮ উইকেট। তবে মেহেদি হাসান এবার ত্রাতা […]
আভা ডেস্কঃ মাঠে ফেরার অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে বাংলাদেশের যুব ক্রিকেট দলের। নভেম্বরে মাঠে নামার কথা থাকলেও তাদের অপেক্ষা করতে হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে পাক্কা এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবে অনূর্ধ্ব-১৯ দল। নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে যুব এশিয়া কাপ হওয়ার কথা ছিল। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল প্রস্তুতি […]
আভা ডেস্কঃ কন্ডিশন ছিল কিছুটা গুমট। তামিম একাদশের বিপক্ষে টস জিতে মাহমুদউল্লাহ একাদশ প্রথম লড়াইয়ে জিতে গিয়েছিলেন। তবে মাঠে নেমে বোলিংয়ের কাজটা শতভাগ করতেই হতো। অধিনায়ককে হতাশ করেননি রুবেল, মিরাজ, বিপ্লবরা। দ্যুতিময় বোলিংয়ে তামিম একাদশকে ১০৩ রানে অলআউট করেছে মাহমুদউল্লাহ একাদশ। উইকেটে ব্যাটিং বিরুদ্ধ ছিল না। বল ব্যাটে আসছিল সহজে। […]
আভা ডেস্কঃ সিরি ‘আ’য় ক্রিস্তিয়ানো রোনালদো যে সবচেয়ে বেশি উপার্জনকারী খেলোয়াড়, এই খবর অবাক হওয়ার মতো নয়। তবে চমকানো ব্যাপার হলো, সিরি ‘আ’র চারটি ক্লাবের পুরো বেতন মিলে যে অর্থ দাঁড়ায় তা রোনালদোর বার্ষিক আয়ের সমপরিমাণ কিংবা তার চেয়েও কম। জুভেন্টাসে বছরে ৩ কোটি ১০ লাখ ইউরোতে চুক্তি করেছেন রোনালদো। […]
আভা ডেস্কঃ মেয়েদের আইপিএল খ্যাত উইমেন’স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। এই প্রতিযোগিতার তৃতীয় আসরে বাংলাদেশের দুজন ক্রিকেটার প্রতিনিধিত্ব করবেন। দ্বিতীয়বারের মতো জাতীয় দলের পেসার জাহানারা আলম সুযোগ পাচ্ছেন, এবার তিনি সংযুক্ত আরব আমিরাতে সফর সঙ্গী হিসেবে পাবেন সালমা খাতুনকে। অবশ্য দুজন পেয়েছেন আলাদা দল। […]
আভা ডেস্কঃ নাজমুল হোসেন শান্ত একাদশকে ১৯৭ রানের লক্ষ্য দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ। বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রথম ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে মিরপুর শের-ই-বাংলায়। দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে মাহমুদউল্লাহদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হোসেন। দারুণ বোলিংয়ে মাহমুদউল্লাহদের দুইশতও করতে দেয়নি আল-আমিন, তাসকিন রহমানরা। ৪৭.৩ ওভারে ১৯৬ রান […]
