আভা ডেস্কঃ করোনা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে দেশের ক্রিকেট শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। সফলভাবে আয়োজিত হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পালা। জানুয়ারিতে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। বাংলাদেশের করোনা পরিস্থিতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জৈব সুরক্ষা বলয় পরিদর্শন করতে সফরে এসেছে উইন্ডিজ […]
আভা ডেস্কঃ করোনার টিকা নিয়ে সতর্কতা জারি করেছে ইন্টারপোল। বুধবার সংস্থাটি জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধী চক্র মুনাফা হাসিলের জন্য করোনার ভুয়া টিকা বাজারে বিক্রি করতে পারে। ইন্টারপোল জানিয়েছে, তারা সদস্য ১৯৪টি দেশে বৈশ্বিক সতর্কবার্তা পাঠিয়েছে। এতে দোকানে ও অনলাইনে করোনার ভুয়া টিকা বিক্রির সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। […]
আভা ডেস্কঃ নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন থামিয়ে চালকের ঝালমুড়ি কেনার ঘটনায় নিয়মভঙ্গকারী ওই চালকের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার (২ ডিসেম্বর) ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। গত সোমবার (৩০ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ট্রেনের চালক […]
আভা ডেস্কঃ দেশের ৬৪ জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের দাবি জানিয়েছে আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্মলীগ। বুধবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সন্ত্রাস, জঙ্গি, মৌলবাদ, উগ্রবাদী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতাদের বিরুদ্ধে মানববন্ধনে সংগঠনের নেতারা এই দাবি জানান। সংগঠনের সভাপতি […]
আভা ডেস্কঃ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আলেম-ওলামা, পীর- মাশায়েখদের রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। মহান মুক্তিযুদ্ধ দিবস উপলক্ষে মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন সংগঠনটির নেতারা। বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ জাতীয় সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটির সদস্য সচিব মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী বলেন, মুক্তিযুদ্ধে আলেম সমাজের […]
সোহেলরানা,পলাশবাড়ী(গাইবান্ধা)থেকেঃ- বৃদ্ধা কয়েদভানু বেওয়া। বয়স ৭২ বছর ছুঁইছুঁই। তার একমাত্র ছেলে আশকর আলী(৫২)। ছেলেটিও বাকপ্রতিবন্ধী। উত্তরাধীকার সুত্রে কোনো সহায় সম্বল না থাকায় মা-ছেলে রয়েছে ঠিকানাহীন।বিভিন্ন হাট-বাজারে খেয়ে না খেয়ে ভাসমান বসবাস করে আসছে তারা। ২৭ নভেম্বর বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী আমিন মার্কেটের পাশে খোলা আকাশের নিচে বিছানাপত্র নিয়ে দেখা […]
আভা ডেস্কঃ ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়ক যান চলাচল নির্বিঘ্ন করতে চারলেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২ ডিসেম্বর) নয়ারহাট সেতুর নির্মাণকাজ উদ্বোধন করে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সরকারি বাসভভন থেকে […]
আভা ডেস্কঃ চীনের স্টেট কাউন্সিরর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বুধবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক বার্তায় চীনের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ড. মোমেনের দ্রুত আরোগ্য লাভের প্রয়োজনে যেকোনো ধরনের সহযোগিতা দিতে চীন […]
আভা ডেস্কঃ তিন হাজার ৮৮৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১২ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২ ডিসেম্বর) এক ভার্চুয়াল সভায় ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট […]
আভা ডেস্কঃ তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। বুধবার (২ ডিসেম্বর) সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্য সচিব খাজা মিয়া ও […]
