আভা ডেস্কঃ ভুতুড়ে বিদ্যুৎ বিলের দায়ে ২৯০ জনকে চিহ্নিত করেছে বিদ্যুৎ বিভাগ। তদন্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ। রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বিদ্যুৎ বিভাগের টাস্কফোর্সের প্রতিবেদন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিতরণ […]
নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় চাঁদাবাজি করতে গিয়ে এক ভূয়া এনএসআইকে ধরল এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা)। আটককৃত ভূয়া এনএসআই হলো জেলার গোমস্তাপুর উপজেলার বেনীচক এলাকার মৃত জোব্দুল হকের ছেলে জয়নুল আবেদিন(২৫)। এনএসআই’র উপ-পরিচালক মোরশেদ আলম জানান, এনএসআই’র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে আটককৃত জয়নুল রবিবার (৫ জুলাই) বেলা ১২টার দিকে শিবগঞ্জ […]
নিজস্ব প্রতিনিধিঃ ‘জীবন বাজি রেখে কাজ করে যাওয়া ডেলিভারি ম্যানরাই ফুডপান্ডার এগিয়ে যাওয়ার সাহস যোগায়। তাদের লড়াইয়ের কারণে কঠিন দিনে আমরা সবাই কিছুটা হলেও ভালো আছি। আমাদের নিরাপদে রাখান জন্য এই সাহসী মানুষদের জানাই আন্তরিক শ্রদ্ধা’। মনভোলানো এমন চটকদার বিজ্ঞাপন দিয়েই কর্মীদের ওপর দায় সারছে ‘ফুডপান্ডা’ এর কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ […]
আভা ডেস্কঃ নিজেকে যেন সবসময় সমালোচনার খোলসেই আবদ্ধ রাখতে ভালোবাসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ২৪৪তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও ডোনাল্ড ট্রাম্পের মুখে শোনা গেল সেই ‘বিভাজনের নীতি’; বললেন– ‘শ্বেতাঙ্গই সেরা।’খবর বিবিসি, আলজাজিরা ও রয়টার্সের। মাউন্ট রাশমোরের পাদদেশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশের ইতিহাস মুছে ফেলতে আন্দোলন (ব্ল্যাক লাইভ ম্যাটারস) চালাচ্ছেন […]
আভা ডেস্কঃ বাতাসে করোনাভাইরাস ছড়ানো নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চ্যালেঞ ছুড়ে দিয়েছেন ৩২টি দেশের ২৩৯ জন গবেষক। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে লেখা এক খোলা চিঠিতে ওই গবেষকেরা বলেছেন, করোনাভাইরাস দীর্ঘসময় বাতাসে ভেসে থাকার মধ্য দিয়ে যে ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করতে পারে; ডব্লিউএইচও সে ব্যাপারে যথাযথ সতর্কতা জারি করতে ব্যর্থ হয়েছে। বিশ্ব […]
আভা ডেস্কঃ মহামারীতে সামাজিক দূরত্বের বিধি মানতে ভার্চুয়াল আদালত চালু করতে জারি করা অধ্যাদেশটি স্থায়ী আইনে পরিণত হলেও তা স্বাভাবিক পরিস্থিতিতে প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি নির্ভর পৃথিবীতে ভার্চুয়াল কোর্ট প্রথা চালু হবে এটাই স্বাভাবিক। কিন্তু এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ভার্চুয়াল কোর্ট স্বাভাবিক […]
আভা ডেস্কঃ করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৫২ জন কোভিড রোগী মারা গেলেন। এই সময়ে ২ হাজার ৭৩৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ […]
আভা ডেস্কঃ আশ্চর্যজনক ঘটনা ঘটল ক্রিকেট মাঠে। ব্যাট-বলের যুদ্ধে ময়দানে দেখা গেল স্বামী-স্ত্রীর প্রেম! সেটাও কি সম্ভব। ক্রিকেট প্রেমে যারা হাবুডুবু খায় তাদের পক্ষে তো সব-ই সম্ভব। ইউরোপীয়ান ক্রিকেট স্বামী-স্ত্রী খেললেন একই দলে। শুধু অংশগ্রহণের জন্য খেলেননি তারা। স্বামী বোলিং করলেন। উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলেছেন স্ত্রী। এরপর আবার দুজন ব্যাটিংও […]
আভা ডেস্কঃ চীনের সামরিক মহড়ার মধ্যেই দক্ষিণ চীন সাগরে দুইটি বিমানবাহী জাহাজ ও বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক মহড়ায় অংশ নিতে জাহাজগুলোকে ওই এলাকায় পাঠানো হচ্ছে বলে দেশটির নৌবাহিনী জানিয়েছে। শনিবার মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘মুক্ত ও স্বাধীন ইন্দো-প্যাসিফিকের’ সমর্থনে তাদের ইউএসএস নিমিৎজ ও ইউএসএস রোনাল্ড রিগান […]
আভা ডেস্কঃ দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আল্লু অর্জুন ও সামান্থা আক্কিনেনি। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সন অব সত্যমূর্তি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। তবে সম্প্রতি আল্লুর সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন সামান্থা। ‘স্টাইলিশ স্টার’ হিসেবে পরিচিত আল্লুর পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। সিনেমাটিতে তার বিরপীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। […]
