আভা ডেস্কঃ এই সরকার অটো পাসের সরকার মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনার অজুহাতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে অটো পাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ আয়োজিত ‘করোনাকালীন পরীক্ষায় অটো পাস: শিক্ষার বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক এক গোলটেবিল […]
আভা ডেস্কঃ সরকারের নানা উদ্যোগ সফল হওয়ায় সুন্দরবনের ডলফিনের সংখ্যা ৫৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। তিনি জানান, এখন সরকার শুশুক বা বাংলাদেশের মিঠাপানির ডলফিন রক্ষায় সর্বতোভাবে কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর) আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস-২০২০ উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন অধিদপ্তর আয়োজিত ওয়েবিনারে প্রধান […]
আভা ডেস্কঃ ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ অক্টোবর) পৃথক বার্তায় তারা শোক প্রকাশ করেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য বর্তমানে দুবাইতে অবস্থানরত রাষ্ট্রপতি শোক বার্তায় বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যারিস্টার রফিক-উল হক বিপুল অবদান রেখেছেন। তার […]
আভা ডেস্কঃ দেশে নৈরাজ্য সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি ছোট মনির, […]
আভা ডেস্কঃ রাজধানীর সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের সাবেক এক ছাত্র। নিহতের নাম মোস্তাফিজুর রহমান। তিনি দর্শন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুরে। এসব তথ্য নিশ্চিত করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলা থেকে মোস্তাফিজের লাশ […]
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে অপহৃতা মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের কালীকোর থানা এলাকা থেকে অপহৃতা মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারীকে আটক করেন। আটককৃত অপহরণকারী রিমন ওরফে ইমন (১৬) কে শনিবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ। আর অপহৃতা মাদ্রাসা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার […]
সোহেলরানা,পলাশবাড়ী( গাইবান্ধা)থেকেঃ- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অবিরাম ভারী বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ২য় দফা বন্যায় বিভিন্ন ফসলের ও মৎস্য চাষে ২১ কোটি ৮৪ লক্ষ ৯৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সম্প্রতি হয়ে যাওয়া ২য় দফা বন্যায় পলাশবাড়ী উপজেলার বিভিন্ন এলাকাসমূহে কয়েকদিনের অবিরাম ভারী বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধির ফলে […]
এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: ঘন বর্ষার পুরোটা সময় জলাবদ্ধতার জলে ভেসেছে কৃষকের ধান, ক্ষেতের ফসল। শতকরা ৭০ ভাগ পুকুরের মাছ ভেসে গেসে খালে-বিলে। অনেক বাড়ি-ঘর দীর্ঘসময় ধরে ভেসেছে ২/৩ ফুট পানির নিচে। ক্ষত-বিক্ষত হয়ে দুপাশের জমির সাথে মিশে গেছে জলচলাচলের গ্রামীন রাস্তা-ঘাট। বর্ষার বিদায় বেলায়ও কমেনি জনদুর্ভোগ, অল্প বৃষ্টিতেই […]
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের দুটি পৃথক অভিযানে ১৯৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটকরা হলেন, শিবগঞ্জ থানাধীন নামোচাকপাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে ওয়াহেদুর রহমান (৪৫) ও একই থানার রসিকনগর বাবুপুর এলাকার মৃত রইস উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫৫)। পুলিশ জানায়, ১ম অভিযানে ২৩ অক্টোবর রাত ৮:৫৫ […]
প্রেস বিজ্ঞপ্তিঃ শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুপ্রীম কোর্টের খ্যাতিমান প্রবীণ আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক। আজ ২৪ অক্টোবর ২০২০ রোজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ব্যারিস্টার রফিক-উল হক… ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশবরেণ্য প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক […]
