কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করার সময় এক বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ। আটক ব্যাক্তির নাম জহুরুল ইসলাম (৫০)। আটক জহুরুল দণি বাঁশজানি গ্রামের মৃত. নুরুল ইসলামের ছেলে। সোমবার ২৩ নভেম্বর ভোর বেলায় বিএসএফের দীঘলটারী বিওপির টহল দল তাকে আটক করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে বোনের লাশ দাফনকে কেন্দ্র করে সৃষ্টি গণ্ডগোলে সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হাহিবুর রহমানকে নির্মমভাবে মারধর করা হয়। এর প্রতিবাদে সমাবেশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড। ২৩ নভেম্বর সোমবার বেলা ১১ টায় মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীতে বড় ১০টি ড্রেনের পাশে দৃষ্টিনন্দন রেলিংসহ ১০টি সড়ক নির্মাণ করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন চালনা সুইস গেট হতে গুলজারবাগ গুড়িপাড়া মসজিদ পর্যন্ত ড্রেনের পাশে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সোমবার দুপুরে রাস্তাটির কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র […]
আভা ডেস্কঃ নিউ জিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। তিনি জ্বরে ভুগছেন। দল দেশ ছাড়ার আগে সুস্থ না হওয়ায় নিউ জিল্যান্ডে যেতে পারলেন না। টিম হোটেলে আইসোলেশনে আছেন তিনি এবং করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। দলের চিকিৎসক সোহেল সেলিম বলেছেন, ‘ফখরের কোভিড টেস্ট রিপোর্ট শনিবার হাতে পেয়েছি, নেগেটিভ […]
আভা ডেস্কঃ ডিসেম্বরের শুরুর দিকে করোনার টিকাদান প্রকল্প শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। রোববার সরকারের করোনা টিকা প্রকল্পের প্রধান মনসেফ স্লাউই এ তথ্য জানিয়েছেন। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে, অনুমোদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে টিকাদান কেন্দ্রগুলোতে এগুলো পাঠানোর সক্ষমতা অর্জন। স্লাউই বলেন, ‘তাই আমি আশা করছি […]
নিজস্ব প্রতিনিধিঃ আরএমপির ‘অক্টোবর-২০২০’ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আবারো ভাল কাজের শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন। রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠিত সভায় এই সম্মানে সম্মানিত করে ক্রেস […]
আভা ডেস্কঃ একের পর এক হোঁচটে করুণ দশা বার্সেলোনার। শনিবার আতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে গেলো তারা লা লিগায়। এই আসরের প্রথম আট ম্যাচে তাদের অর্জন মাত্র ১১ পয়েন্ট, ১৯৯১-৯২ মৌসুমের পর পয়েন্ট টেবিলে এমন বাজে অবস্থা কাতালান জায়ান্টদের। শনিবার প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়ানিক কারাস্কোর একমাত্র গোলে আতলেতিকোর […]
আভা ডেস্কঃ না ফেরার দেশে ভারতীয় টিভি অভিনেত্রী লীনা আচার্য। শনিবার (২২ নভেম্বর) কিডনিজনিত সমস্যায় তিনি মারা গেছেন। মুম্বাই মিরর এই তথ্য জানিয়েছে। ‘শেঠ জি’, ‘আপকি আ জানে সে’, ‘মেরি হানিকারক বিবি’সহ বেশ কিছু হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন লীনা। গত এক বছর ধরে তিনি কিডনির চিকিৎসা নিচ্ছিলেন। এই […]
আভা ডেস্কঃ স্বাধীনতার ইতিহাস বিকৃতি করাই বিএনপির গণতন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২২ নভেম্বর) কক্সবাজার জেলার বাংলাদেশ নৌবাহিনী শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়কের নির্মাণ প্রকল্পের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে ভিডিও […]
আভা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যোগাযোগ ব্যবস্থার যত উন্নয়ন হবে, মানুষের আর্থ-সামাজিক অবস্থারও তত উন্নয়ন হবে। রোববার (২২ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে মাগুরা, যশোর ও নারায়ণগঞ্জে তিনটি সেতু এবং পাবনায় মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্ত্বর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যশোর, মাগুরা ও নারায়ণগঞ্জের […]
