রাপ্র ডেস্ক: বলিউড অভিনেতা ইরফান খান আজ ২৯ এপ্রিল সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । গতকাল মঙ্গলবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ৫৩ বছর বয়সে জীবন প্রদীপ নিভে গেল তার। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ব্রিটেনে যখন আংরেজি […]
লাইফস্টাইল ডেস্ক: বিপদে বিচলিত হওয়াই মানুষের স্বভাব। খুব কম মানুষই আছেন, যারা গভীর সংকটের মুখেও নিজেকে স্থির রাখতে পারেন। বুঝেশুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ খুঁজে নেন তারাই। কিন্তু যারা অস্থির প্রকৃতির যাদের কাছে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে না তারা অনেক সময় নিজেই নিজের বিপদ […]
রাপ্র ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দফতর। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে পুলিশের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা ব্রেকিংনিউজকে এ খবর নিশ্চিত করেন। সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান […]
রাপ্র ডেস্ক: রাজশাহীতে আরো চারজনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। এই নমুনাগুলো ঢাকাতে পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা থেকে রাজশাহীর চারজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা স্বাস্থ্য কর্মকর্তাদের জানানো হয়েছে। এ নিয়ে রাজশাহীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩-এ। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচলক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, রাজশাহী থেকে বেশ […]
নীলফামারী প্রতিনিধি: চলমান করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশে অবরুদ্ধ অবস্থার মধ্যে সবচেয়ে অসহায় ও মানবেতর জীবনযাপন করছে পরিবহন শ্রমিকেরা। আরো কতদিন পরিবহন যোগাযোগ বন্ধ থাকতে পারে তার নিশ্চয়তা এখনো কারো কাছে নেই। ফলে পরিবহন শ্রমিকেরা এখন দিশেহারা। প্রাইভেট কিছু পরিবহনের শ্রমিক মাসিক বেতনে কাজ করলেও অধিকাংশ শ্রমিক দিন মজুরের মতো কাজ […]
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আবদুর রশিদ খোরশেদ (৩০) নামের নিহত ওই যুবক মাদক কারবারি বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) মধ্যরাতে রামু উপজেলার জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত খোরশেদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের […]
রাপ্র ডেস্ক : করোনা ভাইরাসের ঝুঁকিতে থাকা দেশগুলোকে যথাযথ সহায়তা দেওয়া না হলে বিশ্বজুড়ে ১শ’ কোটি মানুষ আক্রান্ত হতে পারে। করোনা ভাইরাসের বৈশ্বিক বিস্তার রোধে দুর্বল দেশগুলোকে আর্থিক ও মানবিক সাহায্য দেওয়ার কথা উল্লেখ করে এ মন্তব্য করেছে মার্কিন দাতা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। এক বিবৃতিতে আইআরসি বলেছে, […]
রাপ্র ডেস্ক: কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকের জন্মদিন ছিল ২৮ এপ্রিল। এদিন ৩৮ বছরে পা রেখেছেন এই সুন্দরী। লকডাউনের বাড়িতেই কেটেছে সময়। করোনা ভাইরাসের সংক্রমণের জেরে সারা দেশ এবং পৃথিবীজুড়ে চলতে থাকা লকডাউনের সময় কোয়েলও ঘরবন্দি। পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন শ্বশুরবাড়িতে। আর মা-বাবার সঙ্গে ভিডিও কলিংয়ের মাধ্যমে যোগাযোগ রাখছেন। এ […]
রাপ্র ডেস্ক: কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে দুটি ট্রলারে ভাসছে কয়েকশ রোহিঙ্গা। তাদেরকে আশ্রয় দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এইচআরডব্লিউ। একই আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড আহমেদ। তবে সেই আহ্বান নাকোচ করে দিয়ে পাল্টা আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ […]
রাপ্র ডেস্ক : জয়পুরহাটে একদিনে হাসপাতালের নৈশ প্রহরীসহ আবারও ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। আক্রান্তদের মধ্যে একজন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ প্রহরী থাকায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সকে লকডাউন করা হয়েছে। জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, সোমবার রাত ১১টার […]
