নিউজল্যান্ডকে ২৪২ রানের টার্গেট দিল দক্ষিন আফ্রিকা।

আভা ডেস্কঃ আগের পাঁচ ম্যাচে তিনটিতে হেরে খাঁদের কিনায় দাঁড়িয়ে আছে দক্ষিণ আফ্রিকা ।  নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান এই ম্যাচটি দক্ষিণ আফ্রিকার জন্য অঘোষিত সেমিফাইনালের মতো। হারলেই বিদায় নিতে হবে।

এমন কঠিন সমীকরণের ম্যাচেও চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে কার্টল ওভারে ম্যাচের দৈর্ঘ্য নির্ধারিত হয় ৪৯ ওভারে। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দলটি।

বুধবার ইংল্যান্ডের বার্মিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামার আগে বৃষ্টির বাগড়ায় পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি ভেজা ম্যাচে ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে ফেরেন কুইন্টন ডি কক।

এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন আমলা। ৩৫ বলে ২৩ রান করে লুকি ফার্গুনসনের বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যে দায়িত্বশীল ব্যাটিং করে যান আমলা। তবে ফিফটির পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি। মিসেল স্ট্যান্টনারের বলে বোল্ড হয়ে ফেরেন আমলা। তার আগে ৮৭ বলে চারটি চারের সাহায্যে ৫৫ রান করেন তিনি। এই রান করার পথে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম (১৭৬ ম্যাচ) ৮ হাজার রান সংগ্রহ করেন আমলা। দক্ষিণ আফ্রিকান চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

আমলার বিদায়ের পর দ্রুত আউট হন অ্যাডাম মার্কওরাম। তিনি ৫৫ বলে ৩৮ রান করে ফেরেন। তবে রিশি ভ্যান দার ডুসেনের অপরাজিত ৬৪ বলের ৬৭ রানে ভর করে ২৪১ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। এছাড়া ৩৬ রান করেন ডেভিড মিলার।

যুগান্তর

Next Post

নওগাঁ শহরের মেরীগোল্ড পাড়া মহল্লা থেকে জাল টাকা তৈরির মেশিনসহ শাহীন আলম (৩৫) নামে এক প্রতারকে আটক করেছে পুলিশ

বুধ জুন ১৯ , ২০১৯
নিজস্ব প্রতিনিধিঃ নওগাঁ শহরের মেরীগোল্ড পাড়া মহল্লা থেকে জাল টাকা তৈরির মেশিনসহ শাহীন আলম (৩৫) নামে এক প্রতারকে আটক করেছে পুলিশ। এসময় দুই লাখ ৩২ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে। আটক শাহীন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি বেশ কিছুদিন ধরে নওগাঁ মেরীগোল্ড পাড়া মহল্লায় আশরাফ […]

এই রকম আরও খবর

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links