আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোর সদর হাসপাতালের এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় চিকিৎসক সহ মোট ৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।আর চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় নাটোর সদর হাসপাতালকে সাময়িক লকডাউন ঘোষনা করে প্রধান ফটক বন্ধ করে অবস্থান নিয়েছে পুলিশ। বর্তমানে বন্ধ রয়েছে চিকিৎসা সেবা। সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে তাদের নমুনা সংগ্রহ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আর হাসপাতালের কর্মরত ১৯ চিকিৎসক ও ৪০জন নার্সকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। গত ২৬ এপ্রিল জেলা সদর হাসপাতালের ওই চিকিৎসকের নমুনা পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি বিভাগে। বুধবার রাতে তার নমুনা রিপোর্টে করোনা পজেটিভ আসে। এরআগে মঙ্গলবার (২৮এপ্রিল) সিংড়া হাসপাতালেরেএকজন সিনিয়র স্টাফ নার্স এবং ল্যাব টেকনোলজিষ্ট করোনায় আক্রান্ত হওয়ার কারণে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে লক ডাউন ঘোষণা করা হয়েছে। আর হাসপাতালের ১৮জন কর্মরত চিকিৎসক সহ ৮০জন স্টার্ফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
Next Post
ফুলবাড়ীতে স্বকল্প সোসাইটির উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
বৃহস্পতি এপ্রিল ৩০ , ২০২০
ফুলবাড়ী-দিনাজপুর, প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা ‘স্বকল্প সোসাইটি’র উদ্যোগে সংস্থার ৭০০ অসহায় দুস্থ সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যায়ক্রমে পৌরএলাকাসহ উপজেলার ৬টি ইউনিয়ন, নবাবগঞ্জ উপজেলার ১টি ইউনিয়ন ও পার্বতীপুর উপজেলার ২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসবাসকারী সংস্থার মহিলা সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে […]

এই রকম আরও খবর
-
৮ জানুয়ারি, ২০২৬, ২:১৩ অপরাহ্ন
জমি দখলের অভিযোগ: ‘সাংবাদিক’ পরিচয়ে ক্ষমতার অপব্যবহার, নিরাপত্তাহীনতায় পরিবার
-
১২ অক্টোবর, ২০২১, ৬:০৮ অপরাহ্ন
স্বাস্থ্য বিধিনিষেধ মেনে পূজামন্ডপে আসতে হবে
-
২০ ডিসেম্বর, ২০২১, ১১:০৬ অপরাহ্ন
রাজশাহীর বেলপুকুর ভড়ুয়াপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৭
-
২৪ ডিসেম্বর, ২০২০, ৬:৩৮ অপরাহ্ন
রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল অসুস্থ্য।
-
২৩ অক্টোবর, ২০২২, ৮:০৭ অপরাহ্ন
খুন হতে পারেন রাবির সেই শিক্ষার্থী, ধারণা এমপি বাদশার
-
২ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৪৯ অপরাহ্ন
চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে নির্যাতন, ব্যবসায়ী আটক
