বগুড়া প্রতিনিধিঃ এম, হাসান সরকার বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা (বিপিএম-বার) এর সার্বিক দিক নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ৭,৭৬০(সাত হাজার সাতশত ষাট)এ্যাম্পুল ইফিড্রিন(মাদক) ও ৫০(পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সহ একটি R15 মোটরসাইকেল উদ্ধার করেছে। ডিবি বগুড়ার একটি চৌকস টিম (৫ অক্টোবর) রোজঃ সোমবার রাত ০৯.৪০ ঘটিকার সময় বগুড়া শাজাহানপুর থানাধীন ডোমনপুকুর শাহ পাড়া গ্রামস্থ আসামী মোঃ খলিলুর রহমানের শয়ন কক্ষ হইতে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ৩২টি কার্টুনে ভর্তি ৭,৭৬০(সাত হাজার সাতশত ষাট) এ্যাম্পুল নেশা জাতীয় জি-ইফিড্রিন ইন(ইফিড্রিন ক্লোরাইড বিপি)ইনজেকশনসহ আসামী ১. মোঃ খলিলুর রহমান(৭০), পিতা-মৃত ছমির উদ্দিন শাহ, সাং-ডোমনপুকুর শাহ পাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করে। অন্যদিকে ডিবি বগুড়ার অপর একটি পৃথক টিম (৫ অক্টোবর) রোজঃ সোমবার রাত ১০.২৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন ঢাকা-রংপুর মহা-সড়কে অবস্থিত বাঘোপাড়া বাজারস্থ জৈনক আবু তাহের-এর খাবার হোটেলের সামনে পাকা রাস্তার উপর হইতে সর্বমোট ৫০ (পঞ্চাশ) বোতল ভারতীয় ফেন্সিডিল এবং একটি হলুদ কালো রংয়ের R15 মটর সাইকেল যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো ল-৪৩-০১২৩, ইঞ্জিন নং B3J6E0188780, চেসিস নং MH3RG4710KK101830 সহ আসামী ১. মোঃ এনামুল হক (৪৩), পিতা মোঃ আজিজ @ আজিজ মন্ডল @ আজিদ, ২. মোঃ মেহেরাজ (৪৮), পিতা মৃত গফুর সরদার, উভয় সাং উত্তর গোপালপুর, থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট, ৩. মোঃ মিনহাজুল ইসলাম (৪৪), পিতা মোঃ জালাল উদ্দিন, সাং পালশা পাঠানপাড়া, থানা হাকিমপুর, জেলা-দিনাজপুরদেরকে গ্রেফতার করে। বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আছলাম আলী পিপিএম জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর ও শাহজাহানপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে ও মঙ্গলবার গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Next Post
কর্মহীন অসহায় এক পরিবারের কর্মসংস্থান করে দিলেন ঝালকাঠিতে সেই আলোকিত যুবক
বুধ অক্টো. ৭ , ২০২০
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কর্মহীন হয়ে পড়া অসহায় এক পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে পাশে দাড়িয়েছেন শহরের আলোকিত সেই যুবক সবির হোসেন। কর্মহীন শ্বশুর ও জামাতাকে কিনে দেয়া হয়েছে সবজি বোঝাইি ভ্যানগাড়ি। আর তা ঘুরে ঘুরে বিক্রি করে এখন থেকে চলবে অসহায় পরিবাটির জীবন-জীবিকা। ঝালকাঠির উপজেলার বাসন্ডা ও নথুল্লাবাদ ইউনিয়নের সীমান্তবর্তী […]

এই রকম আরও খবর
-
২০ নভেম্বর, ২০২১, ৭:২৮ অপরাহ্ন
খালেদার জন্য বিদেশ থেকে ডাক্তার আনার সুযোগ রয়েছে: আইনমন্ত্রী
-
২০ মে, ২০২১, ১১:২৬ অপরাহ্ন
সরকার সাংবাদিকদের স্বার্থবিরোধী কিছু করবে না- কাদের
-
১৮ ডিসেম্বর, ২০২২, ২:৫৭ অপরাহ্ন
রাজশাহীতে ১৪৪ ধারা ভঙ্গ করে মাছ লুট, প্রতিবাদে সংবাদ সম্মেলন
-
২৪ অক্টোবর, ২০২১, ৭:২৩ অপরাহ্ন
দূর্গাপুরে পাখি উদ্ধার, দুজনের ৪৫ হাজার টাকা জরিমানা
-
২৪ এপ্রিল, ২০২১, ১১:৫৯ অপরাহ্ন
পাঁচবিবি থানায় ফেন্সিডিলসহ এক মাদক কারবারী আটক
-
২০ আগস্ট, ২০২১, ১১:১৪ অপরাহ্ন
রাজশাহীতে বাসের ব্যাটারি চুরিকালে জনতার হাতে চোর আটক
