মোঃ মিলন আলী,কুষ্টিয়া জেলা বিশেষ প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী মিরপুর ও আলামপুরের ৮ গরু ব্যবসায়ীর গরু বিক্রির ১৬ লক্ষ ৩০ হাজার টাকা গাজীপুর এলাকা থেকে ডাকাতরা ছিনিয়ে নিয়েছে। ব্যবসায়ীরা হচ্ছেন, লাহিনী মিরপুরের শামিম ইসলাম, হামিদুল ইসলাম, ওবায়দুর, আলামপুরের ইমন বিশ্বাস, হাফিজ বিশ্বাস, ইনামুল, গোপালপুরের আলেক ইসলাম, সিনদাহের নাজমুল ইসলাম। জানা গেছে, গত ২১ আগষ্ট এই ব্যবসায়ীরা চট্টগ্রাম কর্ন ইলিয়াস ব্রাদার্স গরু হাটে গরু বিক্রি করে বেলা ৩টার সময় কুষ্টিয়াগামী একটি ট্রাকে রওনা হয়। ওই ট্রাকে আগে থেকেই গরু ব্যবসায়ী ছদ্মবেশে ১০ ডাকাত অবস্থান করছিলো। রাত সাড়ে ৮টার দিকে ঢাকা গাজীপুর এলাকায় ট্রাকটি পৌঁছালে যাত্রী সেজে থাকা ডাকাতরা ব্যবসায়ীদের উপর এলোপাতাড়ি চাকু মারে ও হাতুড়ী পিটা করে, সেখানে দুইজন ব্যবসায়ীকে রাস্তায় ফেলে রেখে বাকী ৬ ব্যবসায়ীকে ময়মনসিংহে নিয়ে যায়। সেখানে ৫ ব্যবসায়ীকে বস্তায় বন্দী করে ট্রাক থেকে ফেলে দেয়, আর একজনকে কিছুদুর নিয়ে গিয়ে ফেলে দিয়ে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। বস্তাবন্দী ৫ ব্যবসায়ীকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে পুলিশে খবর দিলে ময়মনসিংহের নান্দাইল মোডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ৫ ব্যবসায়ীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ৫ ব্যবসায়ীদের মধ্যে ইনামুল কিছুটা সুস্থ্য হলে তাকে সাথে নিয়ে নান্দাইল মডেল থানা পুলিশ অভিযান শুরু করে এবং ইনামুলের দেয়া তথ্যানুযায়ী ট্রাকের ড্রাইভার হেলপারসহ ৮ ডাকাতকে আটক সহ এক ট্রাক উদ্ধার করে। এ ব্যাপারে নান্দাইল মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, কুষ্টিয়ার গরু ব্যবসায়ীদের টাকা ডাকাতিসহ মারধরের ঘটনায় গরু ব্যবসায়ী হামিদুল ইসলাম বাদী হয়ে একটি ডাকাতি ও হত্যার চেষ্টা এ মর্মে মামলা করে । এরই ভিত্তিতে মামলার তদন্ত চলছে এ পর্যন্ত ৮জন ডাকাতসহ ডাকাতি ট্রাকটি জব্দ করা হয়েছে, জব্দকৃত ট্রাকটির নং ঢাকা মেট্রো (ট) ২০-৬০৬৮। আটককৃত আসামিরা আদালতে জবানবন্দী দিয়েছেন এবং ডাকাতির কথা স্বীকার করেছেন। বর্তমানে আসামীরা জেল হাজতে আছে। ওসি আরো জানান, ডাকাতির ঘটনায় ১৬জন ডাকাত এই চক্রের সাথে জড়িত আছেন বলে পুলিশ জানতে পেরেছে। আটককৃত ডাকাতদের বাড়ী নাটোর ও গাজীপুর জেলায়। এখন পর্যন্ত মোবাইল চাকু হাতুড়ি ছাড়া কোন টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত আছে। এ দিকে সর্বস্ব হারিয়ে গরু ব্যবসায়ীরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পরিবার সুত্রে জানা গেছে, আহত ব্যবসায়ীদের মধ্যে শামিম ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে গত ১ সেপ্টম্বর শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Next Post
চুয়াডাঙ্গা ডিবি কার্যালয় থেকে হাতকড়াসহ আসামি পালানোর ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত।
সোম সেপ্টে. ৩ , ২০১৮
নিজস্ব প্রতিনিধি : চুয়াডাঙ্গা ডিবি কার্যালয় থেকে হাতকড়াসহ আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দু’কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কনস্টেবল হলেন মহিবুল ও মাসুদ। পলায়নকৃত ডাকাত জাহিদ হোসেন জীবননগর উপজেলার কর্চ্চাডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের ছেলে। রোববার ভোরে ডিবি কার্যালয় থেকে আটককৃত ডাকাত সদস্য জাহিদুল পালিয়ে যায়। এর আগে শনিবার রাতে জাহিদুলকে […]
এই রকম আরও খবর
-
৩ আগস্ট, ২০১৮, ৬:৩০ পূর্বাহ্ন
শিক্ষার্থীরা ইতিমত তাক লাগিয়ে ইমার্জেন্সি লেন করে দেখালো।
-
১৮ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৫৩ অপরাহ্ন
‘ফখরুল সাহেব ঝানু রাজনীতিক হতে পারেন, কিন্তু ভালো চিকিৎসক না, ওবায়দুল কাদের ।
-
১০ জুন, ২০১৯, ১:১৫ অপরাহ্ন
মসজিদটি ধ্বংসের পর আমাদের কম ক্ষোভের শিকার হতে হচ্ছে।
-
২৩ আগস্ট, ২০১৮, ৩:৪৬ অপরাহ্ন
ঈদের পরদিনও রাজধানী ছাড়তে সদরঘাটে ভিড় করেছেন দক্ষিণ জনপদের অনেক যাত্রী।
-
২৬ ডিসেম্বর, ২০২০, ৬:২১ অপরাহ্ন
রাজশাহীতে কোটি টাকার ছিনতাই হওয়া স্বর্ণের বার উদ্ধার, আটক-১।
-
৮ জানুয়ারি, ২০২০, ৫:৫৭ অপরাহ্ন
ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে দেশটিকে আগেই সতর্ক করেছিল ইরান।
