বাগমারায় ৩০০ বিঘা কৃষিজমিতে পুকুর খননের মহোৎসব, নীরব প্রশাসন!

নিজস্ব প্রতিবেদক:  শ্রীপুর ইউনিয়নের রামগুইয়া ও গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা বিলে একাধিক ভেকু দিয়ে দিনরাত খননযজ্ঞ; প্রভাবশালী মহলের বিরুদ্ধে অভিযোগ, প্রশাসন-পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন স্থানীয়দের।

রাজশাহীর বাগমারা উপজেলায় আবাদি কৃষিজমি ধ্বংস করে পুকুর খননের মহোৎসব চলছে। উপজেলার শ্রীপুর ইউনিয়নে ও গোয়ালকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক ভেকু মেশিন দিয়ে দিন-রাত চলছে পুকুর খনন। স্থানীয়দের দাবি, দুটি এলাকাতেই প্রায় ৩০০ বিঘা আবাদি কৃষিজমি পুকুরে রূপান্তরের হুমকিতে রয়েছে। অথচ এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দৃশ্যমান কার্যকর পদক্ষেপ না থাকায় জনমনে প্রশ্ন ও ক্ষোভ বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের খয়রা বিলের রামগুইয়া মৌজা এবং গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা দেবত্বপাড়া যশের বিলে ব্যাপক পরিসরে কৃষিজমি কেটে পুকুর খনন করা হচ্ছে। স্থানীয়দের হিসাবে, শুধু রামগুইয়া মৌজাতেই প্রায় ১৮০ থেকে ২০০ বিঘা এবং রামরামা যশের বিলে প্রায় ৮০ বিঘা আবাদি জমি পুকুর খননের আওতায় পড়েছে।
প্রভাবশালী একটি মহল নিজেদের স্বার্থে উর্বর ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুরে পরিণত করছে। এতে একদিকে কৃষিজমি কমছে, অন্যদিকে কৃষিনির্ভর এলাকার স্বাভাবিক পরিবেশ ও জীবিকা হুমকির মুখে পড়ছে।

রামগুইয়া মৌজায় পুকুর খনন কার্যক্রমের সঙ্গে জবেরের ছেলে জালাল, হাতেমের ছেলে সাইদুর ও নুরের ছেলে জাহাঙ্গীরের নাম অভিযোগে উঠে এসেছে। অন্যদিকে রামরামা যশের বিলে এবাদুল হক, আব্দুস সালাম ও হব্বারের নামও আলোচনায় এসেছে।

স্থানীয় সূত্রের দাবি, জমির মালিকরা নিজেরা খননকাজ না করে তাহেরপুর পৌর যুবদলের সোহেল রানাকে চুক্তিতে দিয়ে পুকুর খনন করাচ্ছেন। কয়েকজন জমির মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রশাসন ম্যানেজের দায়িত্ব তিনি নিয়েছেন।

প্রকাশ্যে খনন, তবুও প্রশাসনের কার্যকর উদ্যোগ কোথায়?
এলাকাবাসীর অভিযোগ, দিনের আলো থেকে শুরু করে রাতের আঁধার পর্যন্ত একাধিক ভেকু মেশিন দিয়ে খননকাজ চলছে। কৃষিজমির সীমানা ও শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করা হলেও তা বন্ধে কার্যকর অভিযান চোখে পড়ছে না।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন বলেন, তথ্য দেন আমি ব্যবস্থা নিচ্ছি।
অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিনক বলেন, তথ্যগুলো আমাকে দেন, আমি থানাকে জানাচ্ছি। থানা উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে ব্যবস্থা নিবেন।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না (ইউএনও) কে ফোন দিলে তিনি মিটিং এ আছেন বলে ফোন কেটে দেন।

এই রকম আরও খবর

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links