গোদাগাড়ীতে মাদক কারবার ও দখলবাজির অভিযোগ শাহিন আলমের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদক কারবারের মাধ্যমে বিপুল সম্পদ গড়া এবং এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে শাহিন আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, মাদক কারবারের পাশাপাশি রেলওয়ের জায়গা ও সড়ক দখল করে স্থাপনা নির্মাণের মতো কর্মকাণ্ডেও জড়িয়েছেন তিনি।
​অভিযুক্ত শাহিন আলম গোদাগাড়ী উপজেলার মাটিকাটা এলাকার মৃত এহসান আলীর ছেলে।
​স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, একসময় সাধারণ দিনমজুর পরিবারের সন্তান হিসেবে পরিচিত শাহিন আলম গত কয়েক বছরে ব্যাপক বিত্তবৈভবের মালিক হয়েছেন। অভিযোগ রয়েছে, গোদাগাড়ীর মাটিকাটা, গোপালপুর, কাকনসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে তাঁর একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে।
​
স্থানীয়দের দাবি ও অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, শাহিন আলমের দৃশ্যমান আয়ের সাথে তাঁর বর্তমান সম্পদের সামঞ্জস্য নেই। অভিযোগ রয়েছে, তিনি রাজশাহী শহরের বহরমপুর এলাকায় একটি ৫ তলা বাড়ি নির্মাণ করেছেন। এছাড়া গোদাগাড়ীতে ‘আরিফ মোটর পার্টস’ নামের একটি দোকান, মাটিকাটা এলাকায় দুটি বাড়ি এবং মাটিকাটা ও সাহাব্দিপুরে দুটি গরুর খামার রয়েছে তাঁর। পাশাপাশি রাজশাহী শহরের উপশহরে ৩ বিঘা বসতভিটাসহ মাটিকাটা, গোপালপুর ও কাকন মৌজায় তাঁর নামে-বেনামে প্রায় ৬৫ বিঘা জমি রয়েছে বলে এলাকায় আলোচনা রয়েছে।
​
পুলিশ ও আদালত সংশ্লিষ্ট নথিপত্র সূত্রে জানা গেছে, শাহিন আলমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে জেলার পার্বতীপুর রেলওয়ে থানায় ৩টি (এফআইআর নং- ১/৭, ২/১১ ও ৩/১৮) এবং গোদাগাড়ী মডেল থানায় ১টি মাদক মামলা (জিআর নং- ৩০৫/২০২১) নথিভুক্ত রয়েছে।
​
একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও শাহিন আলম প্রকাশ্যে চলাফেরা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। নাম প্রকাশে অনিচ্ছুক মাটিকাটা এলাকার এক বাসিন্দা বলেন, “মাদক কারবার ও দখলবাজির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে নানাভাবে হুমকি দেওয়া হয়। ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ছাড়া এ পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।”
​
অভিযোগের বিষয়ে জানতে শাহিন আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি ।
​এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, উপজেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শাহিন আলমের বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনানুগ প্রক্রিয়ায় তদন্তাধীন রয়েছে এবং তাঁর অবৈধ সম্পদ ও দখলবাজির অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Next Post

বাগমারায় ৩০০ বিঘা কৃষিজমিতে পুকুর খননের মহোৎসব, নীরব প্রশাসন!

রবি নভে. ২৯ , ২০২৬
নিজস্ব প্রতিবেদক:  শ্রীপুর ইউনিয়নের রামগুইয়া ও গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা বিলে একাধিক ভেকু দিয়ে দিনরাত খননযজ্ঞ; প্রভাবশালী মহলের বিরুদ্ধে অভিযোগ, প্রশাসন-পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন স্থানীয়দের। রাজশাহীর বাগমারা উপজেলায় আবাদি কৃষিজমি ধ্বংস করে পুকুর খননের মহোৎসব চলছে। উপজেলার শ্রীপুর ইউনিয়নে ও গোয়ালকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক ভেকু মেশিন দিয়ে দিন-রাত চলছে পুকুর […]

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links