নিজস্ব প্রতিনিধি : চুয়াডাঙ্গা ডিবি কার্যালয় থেকে হাতকড়াসহ আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দু’কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কনস্টেবল হলেন মহিবুল ও মাসুদ। পলায়নকৃত ডাকাত জাহিদ হোসেন জীবননগর উপজেলার কর্চ্চাডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের ছেলে। রোববার ভোরে ডিবি কার্যালয় থেকে আটককৃত ডাকাত সদস্য জাহিদুল পালিয়ে যায়। এর আগে শনিবার রাতে জাহিদুলকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া থেকে কাটা রাইফেলসহ ডিবি পুলিশ আটক করে।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ বলেন, শনিবার রাত ৮টার দিকে ডাকাত জাহিদ হোসেনকে অস্ত্রসহ আটক করা হয়। রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ডিবি কার্যালয় হেফাজতে রাখা হয়। রোববার ভোরে হ্যান্ডকাফসহ জাহিদ পালিয়ে যায়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ জানান, দায়িত্বে অবহেলার কারণে কনস্টেবল মহিবুল ও কনস্টেবল মাসুদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
Next Post
রাজশাহীতে ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও স্কাউটের শিক্ষার্থীরা মিলে গাড়ি কাগজপত্র চেক করছেন।
সোম সেপ্টে. ৩ , ২০১৮
নিজস্ব প্রতিনিধি : রাজশাহীতে ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও স্কাউটের শিক্ষার্থীরা যৌথভাবে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করেছে। আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত মহানগরীর তালাইমারীতে এ কার্যক্রম পরিচালিত হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে বাস,ট্রাক,প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন বৈধ যানের লাইসেন্স,রুট পারমিট, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স দেখেন। একই সাথে ম্যাজিষ্ট্রেট […]
এই রকম আরও খবর
-
১ মার্চ, ২০২০, ৭:৪৬ অপরাহ্ন
ওয়েস্টিন হোটেলে পাপিয়ার নিকট কারা কারা আসতেন তা জানতে চেয়েছেন ডিবি পুলিশ ।
-
২৬ জুলাই, ২০১৯, ৬:৩৩ অপরাহ্ন
গুজব বিরোধী সচেতনতা সপ্তাহ” রাজশাহী পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
-
২১ ডিসেম্বর, ২০১৯, ৩:৩৯ পূর্বাহ্ন
বন্য হাতির আক্রমণ থেকে মেয়েকে বাঁচাতে পারলেও বাঁচতে পারেনি পিতা ।
-
৩ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৫৮ অপরাহ্ন
নওগাঁয় জেলা ডিবি পুলিশের অভিযানে তিন মাদক কারবারি আটক ।
-
৪ জুলাই, ২০১৮, ৮:২০ পূর্বাহ্ন
চোখ হারাতে পারে ফুটফুটে শিশুটি।
-
১১ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৪৪ অপরাহ্ন
আক্কেলপুরে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
