মোঃ আবু তাহের, গোদাগাড়ীঃ রাজশাহীর গোদাগাড়ীতে ভোরের সূর্য সরিষা ফুলের জমিতে পড়ার সাথে সাথে চকচক করছে হলুদ রং। প্রকৃতি সেজেছে অপরুপ সাজে। প্রজাপতির দল ছুটে বেড়াচ্ছে ফুলে ফুলে। মৌমাছির ভনভনানিতে মুখরিত সরিষার বিস্তৃত মাঠ। সবুজ শ্যামল প্রকৃতির ষড়ঋতুর এই দেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে যেমনি প্রকৃতির রূপ বদলায়, তেমনি বদলায় ফসলের মাঠ। গোদাগাড়ী উপজেলার মাঠ জুড়ে এখন হলুদ সরিষা ফুলের সমারোহ। দুচোখ যেদিকে যায়, সে দিকে শুধু মনজুড়ানো সরিষা ফুলের দৃশ্যের দেখা মেলে। গাঢ় হলুদ বর্ণের সরিষার ফুলে ফুলে মৌমাছিরা মধু সংগ্রহের জন্য গুন গুন করছে। চলছে মধু আহরণের পালা। মৌমাছিরা মধু সংগ্রহে মাঠে নেমেছে। শীতের শিশির সিক্ত মাঠভরা সরিষা ফুলের গন্ধ বাতাসে ভাসছে। মানুষের মনকে পুলকিত করছে। সরিষার ক্ষেতগুলো দেখে মনে হয় কে যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে। এখন শুধু দিগন্ত জুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য শোভা পাচ্ছে।
Next Post
সাংবাদিকের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা ও হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন
শুক্র নভে. ১৮ , ২০২২
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ- জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা কর্তৃক গাইবান্ধার ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা ও গোবিন্দগঞ্জের সমকালের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় চৌমাথা মোড়ে পলাশবাড়ী প্রেসক্লাব ও পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম […]

এই রকম আরও খবর
-
৩ এপ্রিল, ২০২৩, ৮:২৪ অপরাহ্ন
বগুড়ায় নকল কসমেটিকস বিক্রির দায়ে দুই ব্যবসায়িকে জরিমানা
-
৭ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৫৯ অপরাহ্ন
গণতান্ত্রিক ব্যবস্থায় ঘাটতির কারণে দেশে দুর্নীতি বেড়েই চলছে
-
১০ জানুয়ারি, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ন
শপথ গ্রহণ শেষে এমপি আসাদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
-
৫ আগস্ট, ২০২২, ১০:২২ অপরাহ্ন
রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন
-
১১ জুলাই, ২০২১, ৯:১৭ অপরাহ্ন
জামিন পেলেন সাংবাদিক তানু
-
১ জুলাই, ২০২০, ৭:৪৩ অপরাহ্ন
রংপুরে দুলাভাই এর বাড়িতে শ্যালিকার আত্নহত্যা ।
