নিজস্ব প্রতিনিধিঃঃ রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীতে অসহায়, দুস্থ ও গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার নগর ভবনের গ্রীনপ্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার আনুষ্ঠানিকভাবে দুইশত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। উল্লেখ্য, পর্যায়ক্রমে লংকাবাংলা ফাউন্ডেশনের দেওয়া মোট তিন হাজার কম্বল বিতরণ করা হবে।
Next Post
রুয়েটে ৯ শিক্ষককে হুমকি, প্রতিবাদে মানববন্ধন
সোম জানু. ২ , ২০২৩
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষক-কর্মকর্তাকে ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির প্রতিবাদ এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী-ঢাকা সড়কে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা একত্র হয়ে এই মানববন্ধন […]

এই রকম আরও খবর
-
১০ অক্টোবর, ২০২০, ৯:৫৫ অপরাহ্ন
নারী ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদে নারীমুক্তি সংসদের মানববন্ধন
-
১ জানুয়ারি, ২০২৩, ৫:১১ অপরাহ্ন
নন্দীগ্রামে উৎসব মূখর পরিবেশে বই উৎসব পালিত
-
২১ জুন, ২০২০, ১০:৫৪ অপরাহ্ন
নাটোর লালপুরে নৌকা ডুবিতে দু যুবক নিখোঁজ ।
-
৩ জুলাই, ২০১৮, ৬:১৪ অপরাহ্ন
রাজশাহী শাহমুখদুম বিমান বন্দরকে আন্তজাতিক বিমান বন্দর করার আস্বাস মন্ত্রীর।
-
২০ মে, ২০২৪, ৯:০৭ অপরাহ্ন
মোহনপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ
-
৩ জুলাই, ২০২০, ৬:২৩ অপরাহ্ন
রাজশাহী বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৬ হাজার ছাড়লো ।
