আভা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনায় পড়া বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ক্ষমা চেয়েছেন। সেই সঙ্গে ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন তিনি। যদিও তার এই বক্তব্যকে ন্যায়সঙ্গত সমালোচনা বলে উল্লেখ করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আলালের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন আলাল বলেন, ‘আমি প্রিয় স্বদেশ ভূমি থেকে হাজার মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সঙ্গতকারণেই সব দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তার পরও বিলম্বে আমি জেনেছি অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে। দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারও সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমি তো ভুলের ঊর্ধ্বে নই। তাই বলছি, কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন অনুভূতিতে, তাদের সবার নিকট আমি ক্ষমাপ্রার্থী। সেই সঙ্গে ওই বক্তব্য আমি প্রত্যাহার করছি। ভালো থাকুক আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার নাতনি জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করায় পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগ ও শাস্তির দাবিতে বিএনপির নানা বক্তব্যের মধ্যে বিএনপি নেতা আলালের একটি ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। বিএনপির একটি আলোচনায় দলটির যুগ্ম মহাসচিব আলাল আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে এমন একটি মন্তব্য করেন, যেটি জাইমাকে নিয়ে মুরাদ হাসানের করা মন্তব্যের প্রায় কাছাকাছি। ব্যক্তিগত সম্পর্ক বিষয়ে অশালীন বক্তব্য ছাড়াও ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও উসকানিমূলক বক্তব্য দেন আলাল। এই ভিডিও পোস্ট করে বিএনপি নেতার শাস্তির দাবি জানাচ্ছেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আলালের বিরুদ্ধে বিএনপি কী ব্যবস্থা নেবে- সেই প্রশ্ন রাখেন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারাও। আলালের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ৭ ডিসেম্বর রাজধানীর শাহবাগ থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়।
তবে আপত্তিকর বক্তব্যের জন্য আলালের পক্ষেই সাফাই গান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলালের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার সমালোচনা করে বিএনপি নেতা বলেন, ‘তাকে হয়রানি করা হচ্ছে।’
মঙ্গল ডিসে. ১৪ , ২০২১
আভা ডেস্কঃ বঙ্গবন্ধু বায়োপিকে ‘শেখ হাসিনা’ চরিত্রে অবিস্মরণীয় এক যাত্রা শেষ করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। চলচ্চিত্রটিতে তার অংশের শুটিং শেষ করেছেন তিনি। ইতিহাসে নাম লেখানোর এ যাত্রার ইতি টেনে তাই আবেগে আপ্লুত অভিনেত্রী। এ নিয়ে রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘কী অসাধারণ এক […]
এই রকম আরও খবর
-
১১ মার্চ, ২০২৩, ৮:৫৭ অপরাহ্ন
-
১০ এপ্রিল, ২০২১, ৯:০০ অপরাহ্ন
-
২১ জুন, ২০২০, ৮:২৪ অপরাহ্ন
-
৩০ মে, ২০২১, ১০:৫৮ অপরাহ্ন
-
১৩ আগস্ট, ২০২১, ৭:৩৮ অপরাহ্ন
-