নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষা নগরী খ্যাত রাজশাহীর শিক্ষার্থীরা হুমকির মুখে পড়াসহ নানা অপকর্মে জড়িত হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিভাবকহীন কোমলমতি শিক্ষার্থীদের নানা কর্মকাণ্ডে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। এতে তরুণ প্রজন্ম তথা দেশ হুমকির মুখে পড়বে। নগরীর দীর্ঘদিনের সুনাম ও অর্জনও ম্লান হতে পারে, এমনটা মনে করছেন সুশীল সমাজ। তাঁরা বলছেন অপরাধের শেকড় এই মুহুর্তে উদঘাটন করা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। সংশ্লিষ্টরা বলছেন, রাজশাহীতে দিন দিন বাড়ছে বহুমাত্রিক অপরাধ। সবচেয়ে উদ্বেগের ব্যাপার হচ্ছে নেশা। ছেলে-মেয়েরা, রাজশাহীর মেসগুলোতে নেশা করতে খুব বেশি সুবিধা করতে পারে না। কারণ সেখানে মেস মালিকদের থাকে কড়া নজরদারি। ফলে, বিকল্প হিসেবে, সংবদ্ধভাবে ৫/৬/৭ জন মিলে সহজে একটা বাসা বাড়ি ভাড়া নিচ্ছেন, আর চলছে নেশার উল্লাস। যেহেতু মেসমালিকদের মতো বাসা মালিকরা মনিটরিং করে না। সেহেতু সেখানে তারা যা ইচ্ছে তা করতে পারেন।
Next Post
নন্দীগ্রামে তৈরীকৃত কাসুন্দি যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে, স্বাবলম্বী ২০/২৫টি পরিবার
মঙ্গল সেপ্টে. ২০ , ২০২২
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ স্বল্প বিনিয়োগে স্বাবলম্বী হয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২০/২৫টি পরিবারের নারী। সংসারের অন্যান্য কাজের পাশাপাশি ঘরে বসে কাসুন্দি তৈরি করে আয় করছেন তারা। কাসুন্দির অপর নাম কাসন। এটি তৈরি হয় ঝাঁজাল সরিষা ব্যবহার করে। উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের হাটধুমা হিন্দুপাড়ার নারীদের তৈরি কাসুন্দি বগুড়া, নাটোর, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার […]

এই রকম আরও খবর
-
৩ এপ্রিল, ২০২২, ১:৩৪ অপরাহ্ন
এবারও ডুবতে বসেছে হাওরের জমি
-
২২ ডিসেম্বর, ২০২৩, ৬:৫৫ অপরাহ্ন
নৌকায় ভোট দিন, পুঠিয়া দূর্গাপুরের উন্নয়নে অংশ নিন: দারা
-
৩১ জুলাই, ২০২০, ৬:৫৪ পূর্বাহ্ন
রাজশাহী জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে ।
-
২৯ মে, ২০১৮, ১০:০৯ পূর্বাহ্ন
সুবিধা বঞ্চিতরা নতুন পোশাক পেল।
-
৩১ মে, ২০২০, ৭:০৯ অপরাহ্ন
পাকিস্তানকে বিদায় করতে, ভারত ইচ্ছে করেই ইংল্যান্ডের নিকট হেরেছে।
-
২১ জুলাই, ২০২০, ৭:২৪ অপরাহ্ন
শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ কে শুভেচ্ছা প্রদান
