আভা ডেস্ক : নাটকের অভিনেত্রী হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন মডেল, উপস্থাপিকা অ্যানি খান। উপস্থাপনার পাশাপাশি ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে সারা বছরই ব্যস্ততা তার। ঈদের আগে সেই ব্যস্ততা বেড়ে যায় আরও। গত ঈদুল ফিতরেও একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। আসছে ঈদুল আজহার জন্যও একাধিক ধারাবাহিক ও খণ্ড নাটকে অভিনয় করছেন। ঈদের সাত পর্বের বিশেষ ধারাবাহিক ও কয়েকটি খণ্ড নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে সাত পর্বের ধারাবাহিক আকাশ রঞ্জনের রচনায় শামীম জামান পরিচালিত ‘ঘাউড়া মজিদ এখন ব্যবসায়ী’, সাগর জাহান পরিচালিত ‘মাহিনের রূপবান বিয়ে’, আদিবাসী মিজানের খণ্ড নাটক ‘সবদার আলী প্যাকেজ’, মামুন খানের পরিচালনায় ‘সু-বোধ’। এর মধ্যে দুটি ধারাবাহিকে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ঈদের কাজের ব্যস্ততা প্রসঙ্গে অ্যানি খান বলেন, ‘যে চারটি নাটকে অভিনয় করেছি তার সবগুলোর গল্প এবং চরিত্র ভালো। নাটকগুলো ঈদের হওয়ায় উৎসবের একটা আমেজ দেখা যাবে এতে। এছাড়াও ঈদের বেশ কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপনা নিয়েও হাজির হব। পাশাপাশি আরও কিছু নাটকের কথা হচ্ছে, গল্প ভালো লাগলে সেগুলোতেও অভিনয় করব।’
Next Post
ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এখানকার বড় বাণিজ্য।
বুধ জুলাই ২৫ , ২০১৮
আভা ডেস্ক : ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এখানকার বড় বাণিজ্য। অভিযোগ আছে, অবৈধভাবে বালু উত্তোলনে মন্ত্রী পরিবারের প্রভাবশালী মহলের অলিখিত সমর্থন ও ইন্ধন রয়েছে। এ কাজে কে কিভাবে সহায়তা করেন তার সবই এলাকাবাসী জানে। কিন্তু ভয়ে কেউ মুখ খোলার সাহস করে না। অথচ এখান থেকে নিয়মবহির্ভূতভাবে […]
এই রকম আরও খবর
-
১৭ জানুয়ারি, ২০২০, ৯:৪৭ অপরাহ্ন
এক সপ্তাহে বাম্পার হিট হয়ে ১০৭ কোটির ঘরে প্রবেশ করেছে তানাজি।
-
১১ জুন, ২০১৮, ১১:২২ অপরাহ্ন
বড স্তন মেয়েদের আত্নবিশ্বাসী করে তোলে।
-
৯ ডিসেম্বর, ২০১৯, ৩:৫৮ অপরাহ্ন
সঙ্গীতশিল্পী তাহসান খানের নতুন গানের মডেল হলেন সিনথিয়া ইয়াসমিন
-
১ জুলাই, ২০১৮, ৫:৫৮ অপরাহ্ন
ছাদ থেকে পড়ে মৃত্যু চিন্ময় রায়।
-
১ জুলাই, ২০১৯, ৫:৫২ অপরাহ্ন
রিফাত হত্যার নানা প্রশ্নের জবাব পেতে দেখুন।
-
৫ জুলাই, ২০১৮, ১১:৪৭ অপরাহ্ন
ব্রাজিল যেদিন শেষ আটে সেদিন পুনম নগ্ন
