আভা ডেস্কঃ সালমান খানের প্রযোজিত ‘লাভযাত্রী’ সিনেমার মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তার ভগ্নিপতি আয়ুশ শর্মা। আয়ুশের বিপরীতে অভিনয় করেছিলেন ওয়ারিনা হোসেইন। নতুন খবর হলো, ফের সালমান খানের সিনেমাতে কাজ করতে যাচ্ছেন আয়ুশ শর্মা। এখন দুজনকে একসঙ্গে পাওয়া যাবে রুপালি পর্দায়। যদি সব ঠিক থাকে তাহলে এবারই প্রথম একসঙ্গে কাজ করতে যাচ্ছেন সালমান-আয়ুশ। এ প্রসঙ্গে নায়ক সালমান খান বলেন, পরবর্তী চরিত্রের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি শুরু করে দিয়েছেন আয়ুশ। এমনকি নতুন সিনেমাটির জন্য কিছুটা শারীরিক পরিবর্তন করতে হচ্ছে তাকে। তিনি আরও বলেন, এ সিনেমার মধ্য দিয়ে আমরা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছি। আশা করি, আয়ুশ ভালো কিছু করতে পারবে। প্রসঙ্গত, সালমান খানের নতুন সিনেমাটি ছাড়াও আয়ুশের হাতে এ মুহূর্তে রয়েছে ‘কোঠা’ সিনেমার কাজ। সেখানে তার বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফকে।
Next Post
ইবিতে তুচ্ছ ঘটনাকে নিয়ে সংঘর্ষ, দুই গ্রুপে আহত প্রায়-৫ ।
রবি ফেব্রু. ২৩ , ২০২০
আভা ডেস্কঃ সিনিয়র-জুনিয়রের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় এলাকায় এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে রিয়ন, সাব্বির ও হিমেল নামের ছাত্রলীগ কর্মীসহ […]
এই রকম আরও খবর
-
২ আগস্ট, ২০১৯, ১০:১১ অপরাহ্ন
মাটির গর্ত থেকে উদ্ধার ৬০ বছরের বৃদ্ধা।
-
৬ মার্চ, ২০২০, ৮:০০ অপরাহ্ন
তানোরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হলো স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট ।
-
২ ফেব্রুয়ারি, ২০২০, ১:৪৬ অপরাহ্ন
দেব-রক্সিণীর সম্পর্কে তৃতীয় মাধ্যম “এই শয়তান”
-
৩ জানুয়ারি, ২০২০, ২:১২ অপরাহ্ন
আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী কনসার্ট ।
-
৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১১ অপরাহ্ন
কোয়েল মা হওয়ার জন্য পিছিয়ে যাচ্ছে ‘মিতিন মাসি’র নতুন কিস্তির শুটিং।
-
১ ফেব্রুয়ারি, ২০২০, ৪:১৩ অপরাহ্ন
আজব প্রেমের গজব কাহানীর সাথে মধু চন্দ্রিমায় আলিয়া কাশ্মিরে ।
