আভা ডেস্ক : গেল ইদুল ফিতরে সিয়াম ও পূজা চেরি অভিনীত ‘পোড়ামন-টু’ ছবিটি মুক্তি পায়। মুক্তির পর থেকেই এ ছবি নিয়ে আলোচিত পূজা। রায়হান রাফি পরিচালিত এ ছবির পর নতুন লুকে দর্শকদের জন্য নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন এ নায়িকা। ছবির নাম ‘দহন’। একই নির্মাতার এ ছবিতে তার বিপরীতে সিয়াম আহমেদই অভিনয় করেছেন। ছবিটির শুটিং প্রায় শেষ। কয়েকটি দৃশ্যের শুটিং বাকি মাত্র। নতুন এ ছবি প্রসঙ্গে পূজা বলেন, ‘ছবির শুটিং শেষ বললেই চলে। ঈদের জন্য আমি পুরোপুরি প্রস্তুত। কয়েকদিন পর থেকেই শুরু হবে ছবির প্রচার-প্রচারণার কাজ। এ ছবির শুটিংয়ের আগে প্রস্তুতি হিসেবে সাত দিন গার্মেন্টে কাজ করতে হয়েছে আমাকে। কারণ এ ছবিতে আমি একজন গার্মেন্ট-কর্মীর চরিত্রে অভিনয় করেছি। পর্দায় চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করেছি।’ ছবিটির শুটিং অভিজ্ঞতা নিয়ে পূজা আরও বলেন, ‘গার্মেন্ট ফ্যাক্টরিতে যে মেয়েরা কাজ করছেন, তাদের কাছ থেকে দেখেছি। সেখানে না গেলে আমার অনেক কিছুই অজানা থেকে যেত। এ ছবির গল্পেও অনেক চমক রয়েছে। আশা করি, দর্শকরা এ ছবিটিও ঈদে বেশ উপভোগ করবেন।’ ছবিটিতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারি মম। এটি কোরবানির ঈদে মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে।
Next Post
গল্প ভালো লাগলে সেগুলোতেও অভিনয় করব।’
বুধ জুলাই ২৫ , ২০১৮
আভা ডেস্ক : নাটকের অভিনেত্রী হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন মডেল, উপস্থাপিকা অ্যানি খান। উপস্থাপনার পাশাপাশি ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে সারা বছরই ব্যস্ততা তার। ঈদের আগে সেই ব্যস্ততা বেড়ে যায় আরও। গত ঈদুল ফিতরেও একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। আসছে ঈদুল আজহার জন্যও একাধিক ধারাবাহিক ও খণ্ড […]
এই রকম আরও খবর
-
১ মার্চ, ২০২০, ৭:০৫ অপরাহ্ন
“হ্যালো লিপ ইয়ার” বুবলীর ইনস্টাগ্রামে ছবি, চার বছর পর ফেরত পাওয়ার আশা ।
-
১১ জুন, ২০১৯, ১২:৫৪ অপরাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট খেলবেন যুবরাজ সিং
-
১২ ডিসেম্বর, ২০১৯, ১০:৪৬ পূর্বাহ্ন
বলিউড তারকা আলিয়া ভাটের সেরা অভিনেত্রীর পুরস্কার ফিক্সিংইয়ে মাধ্যমে অর্জন ।
-
১৭ জুন, ২০১৮, ৩:৩৩ পূর্বাহ্ন
সেল্ফি তোলার অপরাধে দেশ ছাড়তে হল সারাহ কে।
-
১৮ জুলাই, ২০১৯, ১:৫৬ অপরাহ্ন
সব সত্যের মাঝে কিছু সত্য এই যে, যা দেখা যায় তা আসলে দেখতে ভুল ছিল।
-
১২ জুন, ২০১৯, ৩:০৯ পূর্বাহ্ন
জাহানারা জামান স্মৃতি ফুটবল খেলার মাঠের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
