নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও রাসিকের ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউন নবী দুদুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।
এদিকে তাঁর মৃত্যুর সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি এম.এ.হাবিব জুয়েল, সহ-সভাপতি রেজাউল করিম ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম চপলসহ অন্যান্য সদস্যবৃন্দ ।
শোক বার্তায় রাজশাহী মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

