নন্দীগ্রাম থেকে আঃ রউফ উজ্জলঃ কৃষি ভান্ডার হিসেবে খ্যাত বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ভালো ফলন ও দামের আশায় আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছে নন্দীগ্রামের কৃষক। নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসের তথ্য মতে নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এবছর ১৯হাজার ১শত হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। সরে জমিনে গিয়ে দেখা যায়, এবছর নন্দীগ্রামে আমন ধানের আবাদ বেশ ভালো হয়েছে এবং ফলনও আশানুরুপ। বিভিন্ন গ্রামের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবছর ধানের ফলন এবং ধানের মূল্য সন্তোষজনক। ২নং সদর ইউনিয়নের ভাদুম গ্রামের কৃষক আজিজারের সঙ্গে কথা বললে তিনি বলেন, এবছর আমি ১৫ বিঘা জমিতে আমন ধান চাষ করেছি। আমন আবাদের শুরুর দিকে ধান গাছের অবস্থা ভালো ছিল কিন্তু অতি বৃষ্টির কারণে ধানের ফলন কিছুটা কম হলেও মূল্য বেশি পাওয়ায় আমরা খুশি। একই গ্রামের জাহাঙ্গীর আলম তার ১২ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। তিনিও বলেন, ফলন মোটামুটি ভালো এবং দামও অনেক বেশি। তাই বোরো চাষের ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠা সম্ভব। অপর দিকে উপজেলার কুস্তাগ্রামের কৃষক রুহুল আমিনের সাথে কথা বলে জানা যায় এবছর বিঘা প্রতি ১৫-১৬মণ হারে আমন ধানের ফলন হয়েছে। বাজারে ধানের মূল্যও প্রায় ১১০০-১২০০টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে। উপজেলার বিভিন্ন গ্রামে পুরোদমে আমন ধান কাটতে দিনরাত ব্যস্ত সময় পার করছে গৃহস্থ্য ঘরের কৃষাণ কৃষাণীরা। নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার আদনান বাবুর সাথে কথা বললে তিনি বলেন, কৃষকদের আমন ধান চাষে আমরা সার্বক্ষনিক চেষ্টা করেছি কৃষকদের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ দানের এবং প্রয়োজনমত সঠিক সময়ে জমিতে সার, কীটনাশক ব্যবহার করতে উঠান বৈঠক থেকে শুরু করে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে কৃষকদের সচেতনতা বৃদ্ধি করতে কাজ করেছি। যার ফলে কৃষক আমন ধানে ভালো ফলন পাচ্ছে এবং ভালো দামে বিক্রয় করে কৃষকরা লাভবান হচ্ছে।
Next Post
বেনাপোলে নিজের বাসভবনে নিজেরই বোমা হামলা অভিযোগ সহযোগীর
শনি নভে. ১৪ , ২০২০
মোঃ সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি, বেনাপোল গ্রামে বসতবাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে৷ নিজের বাড়িতে নিজেই বোমা হামলা চালিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে অন্যের ঘাড়ে দোষ চাপানোর প্রচেষ্টায় এ হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১oটার দিকে বেনাপোল পৌরসভার বেনাপোল গ্রামের মৃত মনার বসতভিটায় ৷ তবে এতে কোন […]

এই রকম আরও খবর
-
২৭ অক্টোবর, ২০২০, ৮:৩৬ অপরাহ্ন
এক ঘন্টার চেয়ারম্যান নবম শ্রেণির ছাত্রী মন।
-
২৩ জুলাই, ২০২১, ১:০৭ পূর্বাহ্ন
র্যাব-৫ এর হাতে খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ী আটক
-
২৯ মে, ২০২১, ৭:৫০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের মত নাটোরের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে শংকা প্রকাশ
-
৪ মার্চ, ২০২০, ৯:০৪ অপরাহ্ন
কুড়িগ্রামে বিভিন্ন ছাত্রাবাসে অভিযান করে ছয় শিবির কর্মীকে আটক করেছে পুলিশ ।
-
২৫ ডিসেম্বর, ২০২০, ৯:৪৬ অপরাহ্ন
জাতীয় তরুণ পার্টির প্রতিনিধি সভা শনিবার।
-
৯ ডিসেম্বর, ২০২০, ৫:৩০ অপরাহ্ন
নন্দীগ্রামে বেগম রোকেয়া দিবস পালিত
