নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১৬ই নভেম্বর বিকেল ৪টায় নন্দীগ্রাম পৌর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে এবং পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন মুকুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিউল আলম ছবি, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ বারী, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন বকুল, ২নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মখলেছুর রহমান মিন্টু। এছাড়াও নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। উলেখ্য আসন্ন নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্ধারনে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
Next Post
ভারতীয় পাউডার জাতীয় পণ্য মিথ্যা ঘোষণায় আনার কারণে আমদানিকারক লাল্টুর পণ্য আটক
সোম নভে. ১৬ , ২০২০
মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে ব্লিচিং পাউটার ঘোষণায় আমদানিকৃত পণ্যের সাথে কফি,পল্টিফিডের ওষুধ ও পাউডার জাতীয় পণ্য মিথ্যা ঘোষণায় আনার অভিযোগে ভারতীয় একটি ছয় চাকার ট্রাক আটক করেছে বেনাপোল কাস্টমস কর্মকর্তারা। রবিবার বিকালে বেনাপোল স্থল বন্দরের ৩২ নং শেডের সামনে থেকে ভারতীয় ট্রাকটি আটক করা হয়েছে।আটককৃত পণ্যের […]

এই রকম আরও খবর
-
৫ সেপ্টেম্বর, ২০২২, ৪:১৬ অপরাহ্ন
মরিচ চাষে বাম্পার ফলনের আশায় খুশি নন্দীগ্রামের কৃষক
-
২৩ জুলাই, ২০২০, ৫:৩১ অপরাহ্ন
ময়মনসিংহ ডিবি’র অভিযানে হেরোইনসহ ৫ মাদকাসক্ত ও ছিনতাইকারী গ্রেফতার
-
৮ আগস্ট, ২০২১, ৫:০৫ অপরাহ্ন
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে কলেজ শিক্ষার্থী নিখোঁজ
-
৪ আগস্ট, ২০২১, ৮:৫১ অপরাহ্ন
রাজশাহীতে সোনালী ব্যাংকের সহযোগিতায় ৩ শত পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান
-
২২ অক্টোবর, ২০২১, ৮:৩৬ অপরাহ্ন
নিসচা’র রাজশাহী শাখার নিরাপদ সড়ক দিবস পালন
-
১২ জানুয়ারি, ২০২২, ৮:৩৪ অপরাহ্ন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন চেয়ারম্যানের সঙ্গে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ
