নিজস্ব প্রতিনিধিঃ পুলিশ সুপার রাজশাহীর উদ্দ্যোগে পিআরএল এ যাওয়া সহকর্মী পুলিশ সদস্যের বিদায় দিলেন আনুষ্ঠানিক বিদায় সংবর্ধণার মাধ্যমে। রাজশাহীর পুলিশ সুপারের মহানুভবতায় সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে অশ্রুসিক্ত বিদায় দিলেন পিআরএল এ যাওয়া পুলিশ সদস্যকে। কর্মজীবনের শেষবারের মত সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়ি পাঠানোর ব্যবস্থা করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।
আজ ৩০/১০/২০২০ বেলা ১২.০০ টায় পুলিশ লাইন্সে দীর্ঘ ৩৭ বছর কর্মজীবন শেষ করে রাজশাহী জেলা পুলিশ থেকে পিআরএল (অবসর উত্তর ছুটি) এ যাওয়া এটিএসআই খন্দকার মোঃ মাজেদুল ইসলামকে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে বিদায় দেওয়া হয়। তিনি সদর কোর্ট শাখায় কর্মরত ছিলেন।
সদ্য বিদায়ী মো: মাজেদুল ইসলাম তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, বিদায়বেলায় পুলিশ সুপারের এমন আনুষ্ঠানিক বিদায় আমাকে অত্যন্ত গর্বিত করেছে। এমন সম্মানজনক বিদায় পেয়ে তিনি অশ্রুসিক্ত হয়ে যান এবং পুলিশ সুপারকে আন্তরিক ধন্যবাদ জানান ।

