এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: বিশ্ব মহামারী করোনার হিংস্র থাবা থেকে রেহাই পেলনা চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা, স্বাধিন বাংলাদেশের বাঁশখালী আসনের সর্বপ্রথম ও সাবেক সাংসদ শাহ-ই-জাহান চৌধুরী। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি।(ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন। ৩ অক্টোবর’২০ ইং দুপুর সাড়ে বারোটার সময় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি গত মাসের মাঝামাঝি সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন। শাহ ই জাহান চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের চট্টগ্রাম অঞ্চলের অন্যতম সংগঠক। ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক ছিলেন কিংবদন্তি এই নেতা। রাজনৈতিক জীবনে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতিসহ বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাঁশখালী আসন থেকে এমপি নির্বাচিত হন। শাহ ই জাহান চৌধুরীর মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি পশ্চিম বাঁশখালীসহ পুরো বাঁশখালীতে নেমে এসেছে শোকের ছায়া।
Next Post
ই-কমার্স ব্যবসার নামে ২৬৮ কোটি টাকার প্রতারণা: গ্রেফতার ৬
মঙ্গল নভে. ৩ , ২০২০
আভা ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ই-কমার্সের নামে ২৬৮ কোটি টাকার প্রতারণায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- আলামিন প্রধান (এমডি ও সিইও), মোঃ জসীম, নির্বাহী অফিসার, মোঃ মানিক মিয়া, ম্যানেজার (হিসাব), মোঃ তানভীর আহম্মেদ, ম্যানেজার (প্রোডাক্টস), মোঃ পাভেল […]

এই রকম আরও খবর
-
৯ জানুয়ারি, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ন
মোহনপুরে দুই জনকে পিটিয়ে জখম
-
২৭ আগস্ট, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন
তানোরে ভাতা আত্মসাতের অভিযোগ: ‘মুক্তা কম্পিউটার’-এর মালিক ও কর্মচারীর বিরুদ্ধে
-
২২ মার্চ, ২০২২, ৪:২১ অপরাহ্ন
পশ্চিমাঞ্চল রেলের টিকিট নিয়ে লঙ্কাকাণ্ড
-
২৪ জুন, ২০২০, ১১:২২ অপরাহ্ন
বগুড়ায় ট্রেনের ধাক্কায় ইউপি সদস্য নিহত ।
-
২৯ মার্চ, ২০২১, ৭:২৭ অপরাহ্ন
রাজশাহী মহানগর ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ নারী আটক
-
২৫ অক্টোবর, ২০২০, ৫:৩৮ অপরাহ্ন
পলাশবাড়ীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান।
