নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ২৫ শে জুলাই সন্ধ্যা আনুমানিক ৭ টায় নন্দীগ্রাম পৌরসভার ২ নং ওয়ার্ড ওমরপুর গ্রামে নন্দীগ্রাম পৌর বিএনপির আহবায়ক মোঃ লুৎফর রহমান শারিরীকভাবে অসুস্থ হওয়ায় তাকে দেখতে যান নন্দীগ্রাম-কাহালু ৩৯, বগুড়া-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনের প্রতিনিধি দল। উক্ত প্রতিনিধি দলে ছিলেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জহুরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক ফিল্লুর রহমান, আব্দুল ওহাব, এনামুল হক বাচ্চু, পৌর বিএনপি নেতা হানজালা, যুবদল নেতা গোলাম রব্বানী, ছাত্রদল নেতা জোবায়ের আহম্মেদ রাজা প্রমুখ। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে পৌর বিএনপির আহবায়ক লুৎফর রহমান শারিরীকভাবে অসুস্থ হওয়ায় এমপির নির্দেশে প্রতিনিধি দল তার শারিরীক খোঁজ খবর নিতে ওমরপুরে তার নিজ বাড়িতে যান।
Next Post
পলাশবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু
শনি জুলাই ২৫ , ২০২০
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে নদীতে গোসল করতে নেমে আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । ২৫ জুলাই শনিবার বিকেলে উপজেলার দিঘলকান্দী গ্রামে মর্চ্চনদী থেকে আমিনুলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। আমিনুল উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি বাউলাপাড়া গ্রামের নজির হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে আমিনুলসহ তিনজন মর্চ্চ […]

এই রকম আরও খবর
-
১৫ নভেম্বর, ২০২২, ৩:১০ অপরাহ্ন
রাজশাহীতে নৌকা ডুবে ২ নারীর মৃত্যু
-
১১ অক্টোবর, ২০২১, ৩:৪৭ অপরাহ্ন
রাজশাহী মহানগর ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-২
-
১৬ মে, ২০২২, ১০:৫০ অপরাহ্ন
কেশরহাটে পৌর বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা
-
২২ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫৩ অপরাহ্ন
নন্দীগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি’র দোয়া মাহফিল
-
২৯ অক্টোবর, ২০২০, ৫:৫৩ অপরাহ্ন
রাজশাহীতে মা ইলিশ আরহণ থেকে বিরত থাকা ৩৯০ জেলে পরিবার পেলো ভিজিএফ চাল
-
১২ মার্চ, ২০২২, ৮:০৯ অপরাহ্ন
৫১২ লিটার তেলসহ সাবেক কৃষি কর্মকর্তা গ্রেপ্তার
