জয়পুরহাট প্রতিনিধিঃ “পুলিশিই জনতা ,জনতাই পুলিশ” এই স্লোগানে জয়পুরহাটের আক্কেলপুর কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন,ধর্ষণ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) বিকেলে আক্কেলপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে আক্কেলপুর থানা চত্বরে থানার অফিসার ইনচার্জ মোঃ আবু ওবায়েদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোঃ সালাম কবির-পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নির্বাহী অফিসার মোঃ জাকিউল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর,আক্কেলপুর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া,রুকিন্দীপুর ইউপি পরিষদের চেয়ারম্যান আহসান কবির এ্যাপ্লব সহ আরও অন্যান্যরা। প্রধান অতিথি মোঃ সালাম কবির-পিপিএম তার বক্তব্যে বলেন, বাংলাদেশে পুলিশের সাথে সাথে উপজেলার প্রতিটি ইউনিয়নের জনসাধারণ মানুষকেও সচেতন হতে হবে এবং আমাদের পাশাপাশি সচেতনতা মূলক কাজ করতে হবে। তানা হলে শুধু পুলিশের একক দ্বারা মাদক, সন্ত্রাস, দুর্নীতি জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাই নারী ও শিশু নির্যাতন,ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়।তাই জনসাধারণ যদি কোন চোরাকারবারি, ডাকাতি, ছিনতাইকারী, মাদক কারবারি, জঙ্গিবাদ, সন্ত্রাস ধরতে পারেন তাহলে আপনারা নিজ হাতে আইন তুলে না নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের খবর দেবেন। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।
Next Post
ফুডে কোন প্রকার দুর্নীতি করে চাকুরী করা যাবে না, খাদ্যমন্ত্রী ।
মঙ্গল ফেব্রু. ১১ , ২০২০
আভা ডেস্কঃ খাদ্য বিভাগকে দুর্নীতিমুক্ত করতে খাদ্য মন্ত্রণালয়ে শুদ্ধাচার সভা অনুষ্ঠিত। সবাইকে শেষবারের মতো হুঁশিয়ার করা হচ্ছে। আগের দিন আর নেই, নতুন উদ্যমে নতুনভাবে চলতে হবে, যদি কেউ এ নিয়মের অন্যত্র ঘটায় তাহলে ফুডে চাকরি করা যাবে না। মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পটুয়াখালীতে আমন সংগ্রহ উপলক্ষে আয়োজিত […]
এই রকম আরও খবর
-
৩০ মে, ২০২৪, ১০:১০ অপরাহ্ন
আরএমপির উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
২৩ জানুয়ারি, ২০২০, ৩:২৫ অপরাহ্ন
রাজশাহী ব্যাটালিয়ান-১ বিজিবির দফতরে ৪ কোটি ৬ লাখ ৭৯ হাজার ১৬৫ টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে ।
-
২৯ সেপ্টেম্বর, ২০২০, ৫:৩৪ অপরাহ্ন
আসন্ন পৌর নির্বাচনে নন্দীগ্রামে সম্ভাব্য প্রার্থীদের দৌড়-ঝাপ শুরু
-
২১ জুন, ২০১৯, ১:১৬ পূর্বাহ্ন
অপসাংবাদিকতা রুখে দাও, প্রতিবাদ, নিন্দা, ক্ষোভ প্রকাশে রাজশাহীতে সাংবাদিক সংগঠনের মানববন্ধন।
-
২৫ জুন, ২০২০, ৫:০১ অপরাহ্ন
রাজশাহীর নতুন জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন আব্দুল জলিল ।
-
৬ অক্টোবর, ২০২০, ৬:৪৫ অপরাহ্ন
চিনিকল বিরাষ্ট্রীয়করণ করতে দেব না, ফজলে হোসেন বাদশা ।
