নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে ২০০পিপিই ও ১৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী দিয়েছে আমান গ্রুপ। সোমবার দুপুরে নগর ভবনে মেয়রের নিকট পিপিই ও খাদ্য সামগ্রীর প্যাকেট হস্তান্তর করেন আমান গ্রুপের পরিচালক মোঃ তরিকুল ইসলাম।
করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও নি¤œ আয়ের সহায়তায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় আমান গ্রুপকে আন্তরিক শুভেচ্ছা জানান মেয়র। অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আমান গ্রুপের রাজশাহীর আঞ্চলিক প্রধান মোঃ আব্দুল বারী।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।
Next Post
রাজশাহীতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন মেয়র লিটন
সোম মে ১১ , ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল তিনটায় নগর ভবন চত্বরে ১৭টি সংগঠনের মধ্যে ১৬ হাজার কেজি চাল বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের […]

এই রকম আরও খবর
-
২ জুন, ২০২১, ১১:৪৯ অপরাহ্ন
বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে কক্সবাজারের এক যুবকের আত্বহত্যা
-
১২ এপ্রিল, ২০২৩, ৭:৫৭ অপরাহ্ন
নন্দীগ্রামে মনিনাগ মাদ্রাসার হিফজ বিভাগ উদ্বোধন
-
৫ সেপ্টেম্বর, ২০২০, ৬:৫২ অপরাহ্ন
রাবি এডুকেশন ক্লাবের সভাপতি হিয়া , সাধারণ সম্পাদক যুথি ।
-
১০ এপ্রিল, ২০২২, ২:৪৬ অপরাহ্ন
” মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী হত্যা মামলায় ৪জনের ফাসির আদেশ”
-
৩০ জানুয়ারি, ২০২২, ১১:১৩ অপরাহ্ন
রাজশাহী এ্যাডভোকেট বারের নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
৩ ডিসেম্বর, ২০২০, ৭:০৭ অপরাহ্ন
লড়াই সংগ্রামে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবেঃ নন্দীগ্রামে শ্যামল
