নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গত ০২রা ডিসেম্বর বুধবার বিকাল ৪টায় নন্দীগ্রাম সরকারী মহিলা ডিগ্রী কলেজ চত্বরে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের অধীনস্থ সকল শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, অতীতের ন্যায় আগামী দিনে সকল লড়াই সংগ্রামে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সাজিব হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক করিম প্রধান, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগীয় অঞ্চল) রফিকুল ইসলাম রবি। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা বেলায়েত হোসেন আদর, আহবায়ক কমিটির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি আলেকজেন্ডার, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আহসান বিপ্লব রহিম, বিএনপি নেতা আলাউদ্দিন সরকার, যুবদল নেতা ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, যুবদল নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি আঃ রউফ রুবেল, উপজেলা ছাত্রদল নেতা জুয়েল রানা, তারেক রহমান, মেহেদী হাসান, পারভেজ রাব্বি, রাকিব হোসেন, আশরাফুল, মাহাবুর, সোহান, পলাশ, রুবেল, পৌর ছাত্রদল নেতা রাকিবুল হাসান পলিন, নুরনবী, বুলবুল, সাগর, সাকিল, ফিরোজ প্রমুখ।
Next Post
রাজশাহীতে দুই ছিনতাইকারী আটক, অস্ত্র চাকুসহ ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার।
বৃহস্পতি ডিসে. ৩ , ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন হেতেমখাঁ কলাবাগান বিদ্যুৎ আদালতের সামনে দুইজন ছিনতাইকারী চাকু ও অস্ত্র দেখিয়ে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়। পরে থানা পুলিশের তৎপরতায় তাৎক্ষনিকভাবে অটোরিক্সা উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে আটক করেন পুলিশ। ২ নভেম্বর বুধবার ভোর ০৪.১০ ঘটিকায় ঘটনাটি ঘটে। সে সময় বোয়ালিয়া থানা পুলিশের এস আই গোলাম […]

এই রকম আরও খবর
-
২২ অক্টোবর, ২০২২, ১০:০০ অপরাহ্ন
রাজশাহীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীদের গণ অনশন ভাঙালেন রাসিক মেয়র লিটন
-
১২ জুলাই, ২০২৫, ৩:১৩ অপরাহ্ন
পাথর নিক্ষেপে হত্যার প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
-
২৭ আগস্ট, ২০২২, ১০:০৪ অপরাহ্ন
আওয়ামী লীগ চুরি করলে আগামীতে বিএনপি ডাকাতি করবে- চুন্নু
-
৩ এপ্রিল, ২০২০, ১০:১১ অপরাহ্ন
রাজশাহীর কেন্দ্রীয় উদ্যান চিড়িয়াখানার চার হরিণকে খেয়ে ফেললো ক্ষুধার্থ কুকুরের দল ।
-
২৯ মার্চ, ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
বাঘা উপজেলা সমবায় সমিতির দুই অফিস সহকারী কোকেনসহ আটক ৩, ডিলার পলাতক
-
১৯ এপ্রিল, ২০২৩, ৯:০০ অপরাহ্ন
কেশরহাটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে আসাদ
