মোঃ সাজেদুল ইসলাম ওলি, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় কর্মহীন দরিদ্র অসহায়দের মাঝে বিতরণের জন্য ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী ইউএনও সাকিব-আল-রাব্বির কাছে হস্তান্তর করেছে বেসরকারী এনজিও সংস্থা আশা। সোমবার দুপুরে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র অসহায় মানুষের জন্য বেসরকারী সংস্থা আশার নিজস্ব অর্থায়নে ৮০ মণ (২০০ প্যাকেট) খাদ্য সামগ্রী বরাদ্দ দেয়। এ খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল।এ সময় বেসরকারী সংস্থা আশার নাটোর জেলা ম্যানেজার তায়জুল ইসলাম,রিজিওনাল ম্যানেজার আশরাউল হক, নলডাঙ্গা ব্রাঞ্চের ম্যানেজার জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
Next Post
রাসিক মেয়রের ত্রাণ তহবিলে পিপিই ও খাদ্য সামগ্রী দিয়েছে আমান গ্রুপ
সোম মে ১১ , ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে ২০০পিপিই ও ১৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী দিয়েছে আমান গ্রুপ। সোমবার দুপুরে নগর ভবনে মেয়রের নিকট পিপিই ও খাদ্য সামগ্রীর প্যাকেট হস্তান্তর করেন আমান গ্রুপের পরিচালক মোঃ তরিকুল ইসলাম। করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও […]

এই রকম আরও খবর
-
২২ নভেম্বর, ২০২০, ৫:২১ অপরাহ্ন
ঝিনাইদহে ১১০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক।
-
৬ মার্চ, ২০২৩, ৯:৩৭ অপরাহ্ন
রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ইউপি সদস্যের ছেলে আটক
-
৩ নভেম্বর, ২০২০, ৭:১৯ অপরাহ্ন
পলাশবাড়ীতে জেল হত্যা দিবস পালিত
-
১৮ মে, ২০২০, ৯:৪৪ অপরাহ্ন
ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে রাজশাহীতে ১৫০ জন আসামীর জামিন।
-
৯ জানুয়ারি, ২০২১, ৯:০২ অপরাহ্ন
ভিজিএফের চাল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নারীকে ধর্ষণঃ আটক-২।
-
২১ সেপ্টেম্বর, ২০২০, ৩:১৬ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি, জিএম কাদের
