পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে বিদায় অনুষ্ঠান কে কেন্দ্র করে এলাকার বখাটেরা মেয়েদের ইফটিজিং করায় অফিস সহায়ক সোহেল রানা (২৮) প্রতিবাদ করায়, বিদ্যালয় চত্বরে সোহেল রানা কে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করেছে। সোহেল রানা কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সোহেল রানা জানান, র্দীঘদিন যাবত এলাকার ইমরান, আলীম, আলহাজ্ব, রাজীব, রাসেল, হারুন, রাসেল খাঁ, সুলতান, সুরুজ, বাকছেদ সহ বখাটেরা স্কুলের মেয়েদের বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছে, বিদায় অনুষ্ঠানের দিন মেয়েদের ড্রেস পরিবর্তনের রুমে পর্যন্ত গিয়ে উত্ত্যক্ত করলে, এর প্রতিবাদ করলে আমাকে লোহার রড ও প্লাস্টিকের চেয়ার দিয়ে মারপিট করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল হোসেন জানান, আমি শারিরীক ভাবে অসুস্থ্য থাকায় বিদ্যালয়ে উপস্থিত ছিলাম না, ঘটনা সম্পর্কে সহকারী শিক্ষিকা লুৎফুন নাহার আমাকে মুঠো ফোনে জানান, বেশ কিছু উশৃংখল ছেলেরা এ ঘটনা ঘটিয়েছে, এদের অভিভাবকদের এধরণের ঘটনা ইতিপূর্বে জানানো হয়েছিলো। এ ঘটনায় সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Next Post
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ।
বুধ জানু. ২৯ , ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ শওকত আলী এ রায় দেন। দ-প্রাপ্ত ব্যক্তি হচ্ছে, রাজশাহীর জেলার তানোর উপজেলার পিপড়াকান্দা গ্রামের শ্রী পরেমশ্বরের ছেলে গোলাপ হাসদা […]
এই রকম আরও খবর
-
১৫ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩১ অপরাহ্ন
অসহায় মা-বাবাদের জন্য সেতারা এল্ডারলী কেয়ার সার্ভিস এর হেলথ ক্যাম্পের উদ্বোধন
-
১২ জুন, ২০২১, ১০:৫২ পূর্বাহ্ন
রামেক হাসপাতালে ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু
-
১৮ আগস্ট, ২০২১, ১২:৫৯ অপরাহ্ন
জয়পুরহাটে অবৈধ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী চক্রের ছয় সদস্য আটক
-
২ নভেম্বর, ২০২০, ৬:০৬ অপরাহ্ন
“সার্কেল অফিসারগণের দায়িত্ব ও কর্তব্য অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত”
-
৩ ফেব্রুয়ারি, ২০২০, ২:০৫ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আবারও হাতবোমা বিস্ফোরণ
-
২৩ জুন, ২০২০, ৯:৩৪ অপরাহ্ন
রাজশাহী নগরীতে করোনায় নতুন আরও ৬ জনসহ মোট আক্রান্ত ১৭৭ জন ।
