রাজশাহী বাফার সার গোডাউনে ট্রাক চাপায় হেলপার নিহত

নিজস্ব প্রতিনিধিঃ নগরীর শিরোইল কলোনির বাফার সার গোডাউনে ট্রাক চাপায় মো. রিপন (২১) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোডাউনটির লোডিং-আনলোডিং পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিপন গোদাগাড়ীর রেলগেট এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমরান হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেট্রো ট-০২-০৯৫৩ নম্বরের একটি খালি ট্রাক বাফার সার গোডাউন থেকে মালামাল লোড করার উদ্দেশ্যে পেছনের দিকে নিচ্ছিল। আর সেই ট্রাকটির চালক অনুপস্থিত থাকায় ড্রাইভিং করছিলেন হেলপার নাছিম (২৫)। এমন সময় ঢাকা মেট্রো-ট-১৮-১৭৯২ নম্বরের অপর একটি ট্রাকের মালামাল নামানোর কাজে ব্যস্ত থাকা রিপনকে ধাক্কা লাগলে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ শুরু হয়।

পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় রিপনের। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই ঘটনায় ইউডি মামলা হয়েছে।

Next Post

পশ্চিম রেলে নিয়োগ নিয়ে লুকোচুরি, নেপথ্যে অর্ধ-কোটি টাকা লেনদেন

রবি সেপ্টে. ১২ , ২০২১
নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমাঞ্চল রেলে টিএলআর থেকে পোর্টার পদে স্থায়ীকরণে ব্যাপক ঘাপলাসহ মোটা অংকের ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে। জানা যায়, অস্থায়ী টিএলআর পদে কর্মরত ২৩ জন চাকুরী স্থায়ীকরণের দাবিতে ২০১৯ সালে মামলা  করেন। যাহার মামলা নং ৩০৩।  এই মামলার রায় নিয়ে চলছে লুকোচুরি। ২০২০ সালের শেষের দিকে আইন কর্মকর্তার এক চিঠির […]

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links