কোটচাঁদপুর, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতিবিলা নামক স্থানে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান জানান, জীবননগর থেকে সাজিম পরিবহণের একটি বাস কালীগঞ্জ আসার পথে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে বাসে থাকা নারীসহ অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সম্পা মোদক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বেশ কয়েকজনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে প্রায় ৩০ জন আহত রোগীকে আনা হয়। এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর পাঠানো হয়েছে।
Next Post
ঝালকাঠি জেলার রাজাপুরে ট্রাক চাপায় নির্মান শ্রমিক নিহত
শুক্র ডিসে. ২০ , ২০১৯
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সদরের বাদুরতলা মোড় এলাকায় ট্রাকচাপায় মো. দেলোয়ার সিকদার (৫০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই গ্রামের মৃত সানু সিকদারের ছেলে এবং রাজাপুরে নির্মাণাধীন মডেল মসজিদের নির্মাণ শ্রমিক ছিলেন। এ ঘটনায় […]
এই রকম আরও খবর
-
৩ অক্টোবর, ২০২১, ১:১৪ অপরাহ্ন
রাজশাহী মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
৪ মার্চ, ২০২০, ৭:৩৬ অপরাহ্ন
মুজিববর্ষ উপলক্ষে রাসিকের ৪৬ টি ড্রেন ও কালভার্ট পরিষ্কারের কর্মসুচি শুভ উদ্বোধন করলেন লিটন ।
-
২৮ এপ্রিল, ২০২১, ১১:৩৭ অপরাহ্ন
জয়পুরহাটে ফেন্সিডিল এবং গাঁজাসহ দুইজন আটক
-
২৫ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৫৪ অপরাহ্ন
বরিশালের বিএমপি কলেজের ছাত্রলীগের সাবেক নেত্রী হেনার আত্নহত্যা ।
-
২ অক্টোবর, ২০২০, ৮:৩১ অপরাহ্ন
১৫ লাখ টাকার স্বর্ণসহ বোয়ালিয়া থানায় আটক-২ ।
-
১ ফেব্রুয়ারি, ২০২০, ৪:১৮ অপরাহ্ন
৩২টি অভিযোগ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।
