ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সদরের বাদুরতলা মোড় এলাকায় ট্রাকচাপায় মো. দেলোয়ার সিকদার (৫০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই গ্রামের মৃত সানু সিকদারের ছেলে এবং রাজাপুরে নির্মাণাধীন মডেল মসজিদের নির্মাণ শ্রমিক ছিলেন। এ ঘটনায় ট্রাকের হেলপার শাওন উত্তেজিত জনতার গণধোলাইয়ে আহত হন এবং ট্রাকের চালক মো. সোহাগকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। স্থানীয়রা জানায়, উপজেলা সদরের বাদুরতলা মোড় এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদে বালু সরবরাহ করতে আসে ট্রাকটি। বালু নামিয়ে পেছনের দিকে আসার সময় নির্মাণ শ্রমিক দেলোয়ার ট্রাকের নিচে চাপা পড়েন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দেলোয়ারকে রাজাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন বলেন, ‘শ্রমিক নিহতের ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থান গ্রহন করা হবে।
Next Post
আওয়ামী লীগের আগামী জাতীয় কাউন্সিলে রাসিক মেয়র লিটনকে প্রেসিডিয়ামে অন্তর্ভূক্তির দাবি উত্তরাঞ্চলের মানুষের ।
শুক্র ডিসে. ২০ , ২০১৯
নিজস্ব প্রতিনিধিঃ একদিকে নজরকাড়া নগর উন্নয়ন অন্যদিকে উত্তরাঞ্চলে আওয়ামী লীগের সাংগঠনিক ভীত দৃঢ় করতে প্রাণপন প্রচেষ্টা চালাচ্ছেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সন্তান রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আপদমস্তক আওয়ামী লীগার খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এখন সুদৃঢ় ও সু-সংগঠিত উত্তরের আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের আগামী […]
এই রকম আরও খবর
-
২২ জুন, ২০১৮, ১১:২৫ অপরাহ্ন
মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
-
১ অক্টোবর, ২০২২, ২:০৩ অপরাহ্ন
রাজশাহীতে দৈনিক ডেল্টা টাইমস্’ পত্রিকার ৩য় বর্ষপূর্তি পালন
-
২৫ নভেম্বর, ২০২৩, ৯:২৯ অপরাহ্ন
নন্দীগ্রামে কোয়েল পালন করে স্বপ্ন পূরণ অনার্স পড়ুয়া নাঈমের
-
২২ ডিসেম্বর, ২০২০, ১০:০৪ অপরাহ্ন
কাটাখালী ওসির বিরুদ্ধে নানা অনিয়ম ঘুষ বানিজ্যের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন।
-
২৯ ডিসেম্বর, ২০২৩, ৯:২৭ অপরাহ্ন
শেখ হাসিনার বাইরে জনগণের অন্য কোথাও আস্থা নেই: বাদশা
-
৩০ নভেম্বর, ২০২৩, ৬:২১ অপরাহ্ন
রাজশাহী-৪ আসনে নৌকার মনোনীত আবুল কালাম আজাদ’দের মনোনয়ন দাখিল
