আভা ডেস্কঃ বৈশ্বিক এই মহামারিতে সর্বসাধারণের জন্য আরএমপি’র উদ্যোগে রাজশাহী মহানগরীতে স্থায়ী ফ্রি মাস্ক বিতরণ বুথের উদ্বোধন করেন পুলিশ কমিশনার। আজ ২৭ জুলাই ২০২১ সকাল ১০.৩০ টায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজশাহী মহানগরী এলাকায় শতভাগ মাস্কের ব্যবহার নিশ্চিত করার লক্ষে আরএমপি’র উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্টে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার […]
রাজশাহীর সংবাদ
আভা ডেস্কঃ করোনা রোগীদের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে আরো ২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার রাত ৮টায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে রামেক হাসপাতাল পরিচালকের হাতে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ২টি তুলে দেন মেয়র মহোদয়। করোনা রোগীদের জীবন বাঁচাতে রামেক হাসপাতালকে […]
আভা ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান’র নির্দেশে রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের উদ্দ্যোগে আজ সোমবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে ফ্রি-অক্সিজেন সেবা উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত […]
আভা ডেস্কঃ সরকার ঘোষিত লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নে কাজ করছে রাজশাহী জেলা পুলিশ। জেলা পুলিশের উর্ধতন অফিসারগণও কাজ করছেন মাঠে। মহামারি এই ক্লান্তিলগ্নে অক্লান্ত পরিশ্রম করছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় রুটিন মাফিক লকডাউনে এই সময় পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন (বিপিএম) চেকপোস্ট পরিদর্শনসহ জনসচেতনতা মুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আজ […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৭ জন মারা গেছেন। রবিবার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ১২ […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ১১ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায়, গত ২৫ জুলাই ২০২১ রাত ১০.৫৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি […]
নিজস্ব প্রতিনিধিঃ র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের অভিযানে ২০.৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম জুলকার সাঈদ ওরফে নাইম (৩০)। সে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার বনগ্রামের আলহামদুর ছেলে। র্যাব জানায়, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৫ জুলাই দুপুর ০২.৩০ ঘটিকায় রাজশাহী […]
আভা ডেস্কঃ রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের অপরাধে ৩ জনকে গ্রেফতার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ। এসময় আসামীদের হেফাজত হতে ছিনতাই হওয়া আই ফোন উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের মোঃ শামসুজ্জামানের ছেলে মোঃ কাইসার জামান শুভ (২৮), রামচন্দ্রপুর বাসার রোডের মোঃ মানিক শেখের ছেলে মোঃ স্বপন […]
আভা ডেস্কঃ রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রামে নির্মাণ করা হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক। রাজশাহী সিটি কর্পোরেশন পার্কটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়ভাবে গড়ে তুলতে ৪ কোটি ৪২ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে উন্নয়ন কাজ করছে। পার্কটির উন্নয়ন কাজ যাতে দ্রুত শেষ করা যায়, তার নির্দেশনা দিতে ইতোমধ্যেই উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিটি […]
আভা ডেস্কঃ সর্বাত্মক লকডাউন এর বিধি-নিষেধ বাস্তবায়নে এসপি এ বি এম মাসুদ হোসেন (বিপিএম) জনসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধিসহ বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেছে। আজ ২৫ জুলাই রাজশাহী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ চেকপোস্টগুলো পরিদর্শন করেন। মহামারি আকার ধারনকারী করোনা ভাইরাস (কোভিড ১৯) এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন এর বিধি-নিষেধ কার্যকরভাবে বাস্তবায়ন ও […]
