আভা ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন ঐতিহ্যবাহী চামড়া শিল্পের স্থায়ী কাজে শ্রমিকদের স্থায়ীভাবে নিয়োগ প্রদানের ব্যবস্থা করতে হবে। এ শিল্পের উন্নয়নে কারখানাগুলোকে কমপ্লায়েন্স করতে হবে। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি চালু এবং পরিবেশ দূষণ রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণে আরো আন্তরিক হওয়ার জন্য তিনি মালিকদের প্রতি আহ্বান জানান। […]
বিভাগীয় সংবাদ
নাটোর প্রতিনিধিঃ স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটাতে হবে।’ বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ আহ্বান […]
আভা ডেস্কঃ বক্তব্য ও আচরণে সংযত থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৩ জানুয়ারি) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘দলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের আছে নিজস্ব সীমারেখা। কথায়, আচরণে, বক্তব্যে নিজের […]
আভা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গাজীপুরের কাশিমপুর-১ কারাগারে যে ঘটনা ঘটেছে, তা জঘন্য অপরাধ। এর সঙ্গে যারা জড়িত, তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে রোববার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে এটুকু বলতে […]
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৬৬ হাজার ১শত ৮৯টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয় প্রকল্প-২ এর আওতায় এই সরকারী ঘর প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বগুড়ার নন্দীগ্রামে ১৫৬টি গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার […]
হিমেল হাসান, রাজারহাটঃ শনিবার সকাল ১১ঃ০০ঘটিকায় রাজারহাট অফিসার্স ক্লাবে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে রাজারহাট উপজেলা প্রশাসন সংযুক্ত হন।দেশের অন্যান্য উপজেলার ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তালিকাভুক্ত গৃহহীন পরিবারের কাছে এসব বাড়ির চাবি হস্তান্তর করেন। কুড়িগ্রাম জেলায় মোট ১৫৪৯টি গৃহহীন-হতদরিদ্র পরিবার এসব ঘরের মালিকানা বুঝিয়ে দেওয়া হয়।রাজারহাট উপজেলায় ৭০টি গৃহহীন পরিবার […]
আভা ডেস্কঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের আগেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ’ এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির […]
আভা ডেস্কঃ কর্মকর্তা-কর্মচারীদের উৎকোচ, অনিয়ম, অনৈতিক কার্যক্রম ও কারাবিধি লঙ্ঘনের ঘটনা প্রায় ঘটছে গাজীপুরের কাশিমপুর কারাগারে। এবার দেশের আর্থিক খাতের অন্যতম কেলেঙ্কারি হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের ভায়রা ও হলমার্কের মহাব্যবস্থাপক তুষার আহমদকে কারা কর্মকর্তাদের কক্ষে নারীসঙ্গের ব্যবস্থা করে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার অতিরিক্ত কারা মহাপরিদর্শক আবরার […]
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ছিনতাই হওয়া ০১ টি ইজিবাইক উদ্ধার, ০২ টি অত্যাধুনিক ধারালো ছুরি, লোহার রডসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় এবং জনাব এ কে এম আলমগীর জাহান, অফিসার ইনচার্জ জয়পুরহাট […]
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা বিওপি এলাকা থেকে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে মোশাররফ হোসেন (৩৫) নামে একজন বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আটক মোশাররফ হোসেন জেলার পোরশা উপজেলার রাঙ্গাপুকুর গ্রামের নুরুন্নবীর ছেলে। নওগাঁ ১৬ বিজিবি’র সিইও লেপ্টেনেন্ট কর্নেল কবির জানান, শুক্রবার(২২ জানুয়ারি) সকালে গরু আনতে […]
