বিতর্ক কাটিয়ে বিএমডিএর নতুন ইডি জাহাঙ্গীর আলম: প্রশ্ন প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে

নিজস্ব প্রতিনিধি: ​বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. জাহাঙ্গীর আলম খান। গত ১১ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এক বছরের জন্য এ পদে পদায়ন করা হয় এবং গত বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
​তবে এই নিয়োগ ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক ও প্রশ্ন। মাত্র ১৭ মাস আগে বিএমডিএর তৎকালীন ইডি মো. শফিকুল ইসলামকে সরিয়ে অবৈধভাবে চেয়ার দখলের অভিযোগে তোলপাড় শুরু হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে এবং দুদিনের মাথায় ‘জনস্বার্থে’ জাহাঙ্গীর আলমকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

​রহস্যাবৃত তদন্ত প্রতিবেদন:
অস্থিতিশীল পরিস্থিতির কারণে কৃষি মন্ত্রণালয় ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে ১৭ মাস পার হলেও সেই তদন্তের ফলাফল কিংবা সুপারিশ কখনো প্রকাশ করা হয়নি।

​হাইকোর্টে বিচারাধীন মামলা:

‘জনস্বার্থে’ বাধ্যতামূলক অবসরের আদেশকে চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলম নিজেই উচ্চ আদালতে রিট দায়ের করেন। সেই মামলা এখনও বিচারাধীন থাকা অবস্থায় তাঁকে একই সংস্থার শীর্ষ পদে ফেরানো হলো।

​প্রশাসনিক সিদ্ধান্তের বৈপরীত্য:

যাকে ‘জনস্বার্থে’ অপসারণ করা হয়েছিল, কোন বিশেষ মূল্যায়নে ১৭ মাসের ব্যবধানে আবার একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো—তার স্পষ্ট কোনো ব্যাখ্যার অনুপস্থিতি প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
​অতীতের এসব বিতর্ক সম্পর্কে জানতে চাওয়া হলে নবনিযুক্ত ইডি জাহাঙ্গীর আলম বলেন, “অনর্থক অতীত নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো।” অন্যদিকে, ভুক্তভোগী সাবেক ইডি মো. শফিকুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনের ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links