দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে বিরামপুর উপজেলায় কালভার্ট নির্মাণকাজের জন্য সড়কে রাখা ভেকু মেশিনের (ট্রেজার) সঙ্গে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলা স্বপ্নপুরী এলাকার সেগুনবাগানের সাইদুর রহমানের ছেলে সুজন (৩৭), একই এলাকার সেতাবুল ইসলামের ছেলে ওসমান […]
বিভাগীয় সংবাদ
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে বিভিন্ন আয়েজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা৷ হিন্দু ধর্মাবলম্বীদের রীতি অনুসারে, সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে দেবী সরস্বতী জগতে আসেন। বাড়ির পাশাপাশি নগরীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বইছে উৎসবের আমেজ। […]
নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ শওকত আলী এ রায় দেন। দ-প্রাপ্ত ব্যক্তি হচ্ছে, রাজশাহীর জেলার তানোর উপজেলার পিপড়াকান্দা গ্রামের শ্রী পরেমশ্বরের ছেলে গোলাপ হাসদা […]
পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে বিদায় অনুষ্ঠান কে কেন্দ্র করে এলাকার বখাটেরা মেয়েদের ইফটিজিং করায় অফিস সহায়ক সোহেল রানা (২৮) প্রতিবাদ করায়, বিদ্যালয় চত্বরে সোহেল রানা কে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করেছে। সোহেল রানা কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে […]
রংপুর প্রতিনিধিঃ সমাজে এখন প্রতিনিয়ত বউ-শাশুড়িদের নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক কথা ওঠে। বর্তমানে তাদের সম্পর্কের ক্ষেত্রে টানাপড়েন দৃশ্যমান। এমন অবস্থা পাল্টে দিয়ে একে অপরের প্রতি নিবিড় সেতুবন্ধন তৈরি করার লক্ষে মিঠাপুকুরে দিনব্যাপী বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার গোপালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে ল্যাম্ব বর্ণ অন টাইম প্রকল্পের […]
মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলা চত্বরে আজ বুধবার থেকে ২ দিনব্যাপি শিশু মেলার আয়োজন করা হয়েছে। রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগের কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পারভেজ রায়হান এ মেলার উদ্বোধন করেন। মেলার শুরুতে একটি বর্ণাঢ্য […]
আভা ডেস্কঃ রাজশাহী শিক্ষাবোর্ডে ৬ জন কর্মকর্তাকে অভিনব পদোন্নতি দেওয়া হয়েছে। বোর্ড সভা অনুষ্ঠিত না হলেও গত ১৫ জানুয়ারি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন নিজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদোন্নতির আদেশ জারি করেন। তবে ওই প্রজ্ঞাপনের কপি বিলম্বে শিক্ষাবোর্ডের অন্যান্য কর্মকর্তাদের কাছে পাঠানোয় পদোন্নতির ঘটনা বিলম্বে জানাজানি হয়। এদিকে চেয়ারম্যানের […]
নিজস্ব প্রতিনিধিঃ ‘পরিস্কার-পরিচ্ছন্ন, বসবাসযোগ্য সবুজ মহানগরী রাজশাহী। পরিচ্ছন্ন এই নগরীর সুনাম বিশ্বজুড়ে। পরিস্কার-পরিচ্ছন্নতায় ইতোমধ্যে দেশের মধ্যে সেরা শহরের স্বীকৃতি লাভ করেছে। যা আমাদের গর্বিত করেছে। সবার আন্তরিক সহযোগিতায় এটি করা সম্ভব হয়েছে। এ প্রশংসার দাবিদার সমগ্র মহানগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের। বুধবার দুপুরে নগরভবনের মিনি কনফারেন্স রুমে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা […]
লালমনিহাট প্রতিনিধিঃ দায়িত্ব পালনকালে লালমনিরহাট কারাগারের জেলার মাসুদুর রহমান (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। বুধবার বেলা ১১টার দিকে নিজের কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ জানান, জেলার মাসুদুর রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে […]
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ইয়াবা ও হেরোইনসহ জাকির হোসেন জুয়েল (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। আজ বুধবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আটক জুয়েল মহাদেবপুর উপজেলার লিচুবাগান […]
