নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ৮ই এপ্রিল (শুক্রবার) উপজেলার ৩ নং ভাটরা ইউনিয়নের নাগরকান্দি গ্রামে বাড়ীর সীমানায় সজিনার গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে ভাই-ভাতিজাদের হামলায় মানিক শাহ (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয় সুত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, নাগরকান্দি গ্রামের ময়েন শাহের ছেলে মানিক শাহ তার বাড়ীর সীমানায় […]
বিভাগীয় সংবাদ
ঝালকাঠি প্রতিনিধি: ধর্ষণ চেষ্টাকালে গৃহবধুর হাতে জখম হয়ে ‘আত্মগোপনে’ থাকা পুলিশের সেই এসআই আটক হয়েছে। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এসআই মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে ঝালকাঠি জেলা শহরের শেখ রাসেল স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, […]
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় হাতির আক্রমণে দুজন আহত হয়েছেন। হাতীবান্ধা উপজেলার ঘুন্টিবাজার এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন হাতীবান্ধা উপজেলা টিচার্স ট্রেনিং সেন্টারের অফিস সহকারী হাফিজুল ইসলাম ও খোর্দ্দ বিছন দই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাপস চন্দ্র। স্থানীয়রা জানান, কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ২০ দিন আগে […]
রংপুর প্রতিনিধিঃ ধর্মঘটে তিন দিনের অচলাবস্থার পর গত বৃহস্পতিবার রাতে রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়েছে। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ ডব্লিউ এম রায়হান বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বাস চালুর তথ্য নিশ্চিত করেন। অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে জরুরি বৈঠক […]
নিজস্ব প্রতিনিধিঃ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে নিত্যপণ্যের দামে লাগাম টেনে ধরার দাবি জানিয়েছে রাজশাহী মহানগর কৃষক দল। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টায় নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে এক মানববন্ধনে এ দাবিজানায় দলটি। এ সময় জেলা বিএনপির কারাবন্দী আহবায়ক আবু সাইদ চাঁদের মুক্তি ও গোদাগাড়ীতে দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার ঘটনায় দোষীদের […]
আভা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের ফাঁসির আদেশ বহাল রেখে রায় দিয়েছে আপিল বিভাগ। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ […]
আভা ডেস্কঃ খুলনা মহানগরীর জোড়াগেটে শহিদুল হাওলাদার হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে দুইজনকে। বেকসুর খালাস পেয়েছেন তিনজন। আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে এই রায় দেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো। মৃত্যুদণ্ড পাওয়ারা হলেন, সুমন মল্লিক ও আশিকুর। এ ছাড়া […]
মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে বিভিন্ন সংগঠনের সাথে নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা করেন পুলিশ। রোববার সকালে থানা সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাভারন সার্কেল এএসপি […]
আভা ডেস্কঃ টিপ পরায় কলেজ শিক্ষিকাকে হেনস্থা করা পুলিশ সদস্য নাজমুল তারেক দেশজুড়ে তোলপাড়ের কোনো তথ্যই জানতেন না। ধর্মভীরু নাজমুলের নেই স্মার্টফোন, দেখতেন না টেলিভিশন। নাজমুল তারেক কনস্টেবল পদমর্যাদায় ডিএমপির প্রটেকশন বিভাগে কর্মরত। তাকে শনাক্তের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগকারী নারীর সঙ্গে ‘কোনো একটি ঘটনা’ ঘটার কথা স্বীকার […]
আভা ডেস্কঃ পাহাড়ী ঢলের পানিতে ভেসে যাচ্ছে কৃষকের স্বপ্ন। যে ফসলের ওপর নির্ভর করে সন্তানের পড়াশুনা, চিকিৎসা আর পরিবারের খরচ, সেই ফসল ডুবে যাচ্ছে চোখের সামনেই। এমন চিত্র কিশোরগঞ্জের ইটনা উপজেলার বিভিন্ন হাওরে। শনিবার বিকাল থেকেই ঢলের পানি এসে ঢুকছে বিভিন্ন হাওরে। নদীর তীরবর্তী চরগুলো তলিয়ে যাচ্ছে দেখতে দেখতে। দাঁড়িয়ে […]
