আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ আত্রাইয়ে মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলো আকাশ কুমার বাইদ্যা নামে এক পরিক্ষার্থী। মঙ্গলবার উপজেলার আত্রাই বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রে শোকের ছায়া নেমে আসে। বিষয়টি জানতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) […]
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদক ব্যবসায়ীর সাথে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের বন্দুক যুদ্ধে আওরঙ্গজেব জিবু (৪৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছে। সোমবার রাত ৩টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নে দেলুয়াবাড়ী-চৌবাড়িয়া সড়কের বাকাঁপুর ব্রিজের পাশের এ ঘটনা ঘটে। নিহত আওরঙ্গজেব জিবু […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী নগরীতে এক স্কুল শিক্ষিকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তার নাম জনি (৪৫)। নগরীর রাজপাড়া থানা পুলিশ তাকে সোমবার রাতে আটক করে। রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জনি একজন পেশাদার ছিনতাইকারী। এর আগেও বিভিন্ন নারী এবং পথচারীদের কাছে […]
আভা ডেস্কঃ প্রেসক্লাবে সাংবাদিক হেনস্তার ঘটনায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে করা মানহানি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান মঙ্গলবার এ দিন ধার্য করেন। এদিন মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল […]
নিজস্ব প্রতিনিধিঃ ১৮ তলা বিশিষ্ট নবনির্মিতব্য শ্রী শ্রী দিগম্বর জৈনঠাকুর মন্দির বাড়ি (ইস্কন মন্দির) এর শিলান্যাস (ভিত্তি প্রস্তর স্থাপন) করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর রেশমপট্টিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ […]
রাবি প্রতিনিধিঃ চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি করেছে দৈনিক মজুরী ভিত্তিতে (মাস্টার রোল) কর্মচারিরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে মৌন মিছিল শেষে বেলা ১১ টা থেকে থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন অবরোধ করে এই কর্মসূচি পালন করে তারা। […]
নিজস্ব প্রতিনিধিঃ ‘তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নসহ রাজশাহীর পাবলিক প্লেসে ধূমপান বন্ধে জেলা প্রশাসন নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। পাবলিক প্লেসে যাতে ধূমপান করা না হয় সেজন্য আমরা অনতিবিলম্বে কার্যকরি পদক্ষেপ নেব। জনগণের স্বাস্থ্যগত দিক বিবেচনায় নিয়ে কোন অবস্থাতেই রাজশাহীর পাবলিক প্লেসে ধুমপান করতে দেয়া হবে না।’ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তরে কনফারেন্স রুমে ‘ভিকটিম সাপোর্ট সেন্টার’ এর স্টিয়ারিং কমিটির ১৮ তম সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব হুমায়ুন কবির বিপিএম, পিপিএম। সভাপতিত্বের বক্তব্য তিনি বলেন, ‘ নারী ও শিশু’র প্রতি ক্রমবর্ধমান সহিংসতার কারণসমূহ চিহ্নিত করে তা […]
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে উপজেলা আইন শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন এর সভাপতিত্বে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি. […]
রংপুর প্রতিনিধিঃ করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চীনফেরত আরেক ছাত্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি হয়েছে। তার নাম আলামিন। বমি ও শরীরে ব্যথা নিয়ে রোববার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের আইসোলেটেড করোনা ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। আলামিন চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি ইউএস-বাংলার একটি ফ্লাইটে রোববার […]
