নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে এক কেজি ৫০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। আটক যুবক তানোর উপজেলার ধানুরা সরদারপাড়া গ্রামেের, আকবর আলীর ছেলে আব্দুর রশিদ (২০).। আজ ৯ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাইক্রোবাসে […]
নিজস্ব প্রতিনিধিঃ মহানগরীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ায় করণীয় নির্ধারণে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেয়র। সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, দেশে করোনা সংক্রমণের শুরুতেই […]
নিজস্ব প্রতিনিধিঃ নাটোরে গরুর সঙ্গে ধাক্কা লেগে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ৭৯৮ আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১টার দিকে নাটোর-সান্তাহার রেললাইনের বীরকুৎসা-মাধনগরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীদের কোনো ক্ষতি না হলেও ট্রেনের সঙ্গে ধাক্কা খাওয়া গরুটি মারা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, […]
আভা ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৯ জুলাই) থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৭৭ বছর। গত ২ জুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন […]
নিজস্ব প্রতিনিধিঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য ০৯ জুলাই ২০২০ তারিখ সন্ধ্যা ০৭ টা ১৫ মিনিটে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন নাদের হাজীর মোড় চকপাড়া আরএসএ বিল্ড এন্টারপ্রাইজ ফ্যাক্টরীর এর সামনে অপারেশন পরিচালনা করে। উক্ত অভিযানে, ০১ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে ০১ টি […]
আভা ডেস্কঃ আশি ও নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা রোজিনা। দেশের খ্যাতনামা অভিনেতার পাশাপাশি পশ্চিমবাংলার তাপস পাল, মিঠুন চক্রবর্তী, পাকিস্তানের জনপ্রিয় নায়ক নাদিমসহ ভারতীয় উপমহাদেশের বিখ্যাত বহু অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন তিনি। এক সময় চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়ালেও এখন চলচ্চিত্রের পর্দায় তাকে দেখা যায় না। দীর্ঘ দিন পর আবারো চলচ্চিত্র […]
আভা ডেস্কঃ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রেুডো বলেছেন কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে করোভাইরাসে ভালোভাবে সামাল দিয়েছে তার দেশ কানাডা। বুধবার (৮ জুলাই) তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার। অবশ্য কানাডার জনসংখ্যা যুক্তরাষ্ট্রের দশ ভাগের এক ভাগ। তারপরও ১ লাখ ৬ হাজার ১৬৭ জন আক্রান্ত হয়েছে সেখানে। মারা গেছে ৮ হাজার […]
আভা ডেস্কঃ এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এবারে আর হচ্ছে না।’- নিজের জন্মদিনের দিন ইনস্টাগ্রামে ‘স্পোর্টস টক’ নামক এক লাইভে এমন দাবি করেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে সৌরভের এমন দাবি সম্পর্কে জানেই না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন তথ্য দিলো পিসিবির মিডিয়া কমিটির পরিচালক সামিউল […]
নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় মহররম হোসেন (৫০) নামে এক কলেজ শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মহররম হোসেন উপজেলার ডুমরাই সরকারপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি সিরাজগঞ্জের শাহাজাদপুরের ঠুটিয়া স্কুল অ্যান্ড কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক ছিলেন। […]
আভা ডেস্কঃ করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণা করা রিজেন্ট হাসপাতালের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টিভিতে দেখলাম সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের মালিকের ওঠাবসা। সরকারের মদদে রিজেন্টের মালিক এসব অপকর্ম করেছে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রোগীদের বাড়ি গিয়ে নমুনা […]
