সোহানুর আলম, দূর্গাপুর প্রতিনিধিঃ দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর নামুপাড়া গ্রামের সনাতন ধর্মের দূর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী কুমারী অর্পিতা (১৪)কে অপহরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত্রি আনুমানিক ৮ টা দিকে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধার পর দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় […]
আভা ডেস্কঃ করোনাভাইরাসের নতুন রূপ জেকে বসেছে যুক্তরাজ্যে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সেখানে আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৮৯২ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পরার পর একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। অন্যদিকে বৃহস্পতিবার সেখানে মারা গেছে ৯৬৪ জন। খবর আনাদোলু এজেন্সির। যুক্তরাজ্যে মৃতের […]
আভা ডেস্কঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর হামলার অজুহাত তৈরির চেষ্টা করছেন। ইরান তার শক্তি দিয়ে নিজেকে রক্ষা করবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক টুইটে এসব কথা বলেছেন জাভেদ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা আমাদের অঞ্চলে […]
আভা ডেস্কঃ গণতন্ত্রচর্চার প্রশ্নে আওয়ামী লীগ ও বিএনপির কঠোর সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি গণতন্ত্রকে হাতকড়া পরিয়ে এর স্বাভাবিক স্বাদ নষ্ট করেছে। শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জিএম […]
আভা ডেস্কঃ ওয়ালটন ফেডারেশন কাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী। শুক্রবার তারা হারিয়েছে ট্রেবল জয়ী ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী জেতে ২-০ গোলে। একটি করে গোল করেন রাকিব হোসেন ও মানাফ রাব্বি। এ দুজনের গোল আর গোলরক্ষকের দারুণ নৈপুণ্যতায় হাসি মুখেই মাঠ […]
সিংড়া প্রতিনিধিঃ সিংড়াতে প্রথমবারের মত কোন ক্রিকেট একাডেমীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এই যাত্রার শুভ উদ্বোধন করেছেন সিংড়া উপজেলার সাবেক ক্রিকেট খেলোয়াড়,একজন ক্রীড়া উদ্যোক্তা,ক্রীড়া প্রেমী, দুর্দম ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, এম.পি। ১ জানুয়ারী (শুক্রবার) সিংড়ায় কলম ক্রিকেট একাডেমির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বিশেষ অতিথি […]
আভা ডেস্কঃ অনুমোদনহীন ও নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন ও বিক্রি করায় রাজধানীর চারটি প্রতিষ্ঠান সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি পাঁচ প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) র্যাব-১০ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব-১০ জানায়, রাজধানীর নবাবপুরের আজিজ মার্কেট এলাকায় ৩১ ডিসেম্বর […]
আভা ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৭৬ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ১৪ হাজার ৫০০ জনের। শুক্রবার (১ জানুয়ারী) […]
আভা ডেস্কঃ জনগণকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নতুন বছরে দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে আসবে। এর মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে রাজনীতি এগিয়ে যাবে। শুক্রবার (১ জানুয়ারি) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারির বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী […]
আভা ডেস্কঃ ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ দেশগঠনের প্রত্যয়ে সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘জাতীয় সমাজসেবা দিবস-২০২১’ উপলক্ষে শুক্রবার (১ জানুয়ারি) দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী দিনগুলোতে দেশের দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষা ও […]
