আভা ডেস্কঃ দর্শকপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। দুই পর্দায়ই নিজেকে প্রমাণ করেছেন তিনি। কিন্তু গত তিন বছর ধরে অভিনয়ে নেই। ২০১৮ সালে সর্বশেষ এই অভিনেত্রীকে দেখা যায় হানিফ সংকেত পরিচালিত একটি একক নাটকে। বড় পর্দায় শেষ অভিনয় করেন ‘শঙ্খচিল’ চলচ্চিত্রে। গৌতম ঘোষ পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য কুসুম জাতীয় চলচ্চিত্র পুরস্কার […]
আভা ডেস্কঃ দলের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকা ফিরে হোটেলে ওঠেননি সাকিব আল হাসান। তখন থেকেই আলোচনার শুরু, বাঁহাতি অলরাউন্ডার কি তাহলে ঢাকা টেস্টে পাওয়া যাবে না? যদি দলের পরিকল্পনায় থাকতেন তাহলে জৈব সুরক্ষা বলয় ভেঙে বাসায় যেতে পারতেন না। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে এলো দুঃসংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত […]
নিজস্ব প্রতিনিধিঃ আমরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে সবকিছুই অটোমেশন সিস্টেমের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করছি। এনালগ কোনো সিস্টেম এই বিশ্ববিদ্যালয়ে থাকবে না। এই অটোমেশন সিস্টেম পুরোপুরি চালু করতে পারবল কোনো রকম ভোগান্তি ছাড়াই শিক্ষার্থীরা তাদের একাডেমিক সকল কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবে। মোটকথা- আমরা রুয়েটকে একটি বিশ্বমানের […]
জয়পুরহাট প্রতিনিধিঃ যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত পরীক্ষা করে হয়রানি রোধ করতে জয়পুরহাটে শুরু হলো ই-ট্রাফিকিং ব্যবস্থা। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের জিরো পয়েন্ট এলাকায় এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। এ সময় মোটরযানের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যে সকল চালকের কাগজপত্র ঠিক পাওয়া যায়, তাদের ফুল দিয়ে […]
রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল খুলে একাডেমিক কার্যক্রম সচল করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ফ্রেবুয়ারির মধ্যে ক্যাম্পাস ও হল খুলে দিতে হবে, অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন বর্ষের পরীক্ষার রুটিন মার্চ মাসের […]
আভা ডেস্কঃ টিকাদান কর্মসূচির পরিধি বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, টিকাদানের নিবন্ধনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যের পরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্বকালে সভার প্রারম্ভিক আলোচনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদ সদস্যরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষ থেকে ভার্চুয়ালি বৈঠকে […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ৬টি জেলার ১৯ পৌরসভার নব-নির্বাচিত মেয়রগণ শপথগ্রহণ করেছেন। একইসঙ্গে এসব পৌরসভার ১৭১ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের ৫৭ জন কাউন্সিলর শপথ নিয়েছেন। সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর তাদের শপথবাক্য পাঠ করান। পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে গত […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী রেঞ্জ পুলিশ পরিবারের ৬২ জন কৃতি শিক্ষার্থীকে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০১৯’ প্রদান করা হয়েছে।বাংলাদেশ পুলিশ প্রধান মাননীয় আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর পক্ষ থেকে সোমবার(৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজশাহীর আরআরএফ হলে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আব্দুল […]
আভা ডেস্কঃ থানায় পুলিশ ক্যাডার থেকে ওসি নিয়োগের পরামর্শ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উপজেলা পর্যায়ের অধিকাংশ দপ্তরেই বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এর প্রেক্ষাপটে এই সুপারিশ করেছে দুদক। দুদকের সুপারিশে মন্তব্য করা হয়, থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালন করেন পুলিশের পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা। ফলে সাধারণ […]
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আবদুল হাসান (৩৭) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাদরইল বোর্ড বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ […]
