নিজস্ব প্রতিনিধিঃ ‘জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রতি সাতজনের মধ্যে একজন বাস্তুচ্যুত হবে। জলবায়ুর পরিবর্তনের প্রভাবের কারণে গ্রামাঞ্চল থেকে মানুষ জীবিকার সন্ধানে শহরমুখী হবে। ফলে চাপ বাড়বে রাজশাহী, সিরাজগঞ্জ, খুলনা ও বরিশালে।তাই সম্ভাব্য প্রতিকূল পরিবেশের চাপ সামলাতে নানা প্রকল্প বাস্তবায়নে ব্র্যাক এবং জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক কেএফডব্লিউ যৌথভাবে ক্লাইমেট […]
বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী বারশত দিয়াড় গ্রামের নিচে পদ্মার চর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৪ বোতল ফেন্সিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার গভীর রাতে বিজিবির আলাইপুর বিওপির সুবেদার রফিক উদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই র ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আলাইপুর বিওপির সুবেদার রফিক উদ্দীন জানান, বিপুল […]
নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার টিটিয়া আবেদ মোড় ও পাশ্ববর্তী ঈশ্বরদীর ফাতেহ মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ৩০ লিটার ট্রেনের চোরাই তেল সহ পাঁচ জনকে আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে ট্রেনের চার হাজার ত্রিশ লিটার চোরাই ডিজেল সহ তাদের হাতে নাতে আটক করা হয়। আটককৃতরা […]
আভা ডেস্কঃ নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পাপিয়া চৌধুরী এখন ‘টক অব দ্য কান্ট্রি’। রাজনীতির আড়ালে অস্ত্র, মাদক ও দেহব্যবসা করে বিশাল সম্পদের মালিক হয়েছেন তিনি ও তার স্বামী। একইভাবে অবৈধ ক্যাসিনো ব্যবসা খুলে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম অঙ্গসংগঠন যুবলীগের অনেক নেতা সম্পদের পাহাড় গড়েন। তাদের মধ্যে অন্যতম […]
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরল উপজেলায় দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। নিহতের নাম গোলাম কিবরিয়া (৩৭)। রোববার দিবাগত রাত ৯টার দিকে বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের রাংগন হাড়িপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত কিবরিয়া বিরল উপজেলার হালজায় গ্রামের মৃত আবদুল হান্নানের ছেলে। পরিবারের লোকজন জানান, রাত ৯টার দিকে উপজেলার বহবলদীঘি […]
আভা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনভাবে উন্নয়ন প্রকল্প প্রণয়নের নির্দেশ দিয়েছেন, যাতে একটি আরেকটির পরিপূরক হতে পারে। তিনি বলেন, একবার পরিকল্পনা (উন্নয়ন প্রকল্পগুলোর) গৃহীত হলে সেগুলো সংহত করা এবং একে অপরের পরিপূরক হওয়া উচিত। প্রধানমন্ত্রী রোববার সকালে তার কার্যালয়ে (পিএমও) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের সোনারগাঁও-বুয়েট লিংকের হাতিরঝিল অংশের পুনঃএলাইনমেন্টের […]
আভা ডেস্কঃ মিয়ানমারের সেনাবাহিনীর বর্বরতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশের প্রশংসা করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। সেই সঙ্গে রোহিঙ্গা সংকট নিরসনে উদারতা দেখানোসহ বলিষ্ঠ নেতৃত্ব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন হলিউড সেরা এ অভিনেত্রী।। পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার […]
আভা ডেস্কঃ অতীতের মতো ঢাকা সিটি নির্বাচনেও নির্বাচন কমিশন ব্যর্থতার প্রমাণ দিয়েছে বলে বক্তব্য দিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজন বলেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকার দুই সিটির ভোটে নির্বাচন কমিশনের (ইসি) সামর্থ্য প্রমাণের সুযোগ এসেছিল। তবে তারা সে সুযোগ কাজে লাগায়নি। অতীতের মতো সদ্য শেষ হওয়া ঢাকা সিটি […]
আভা ডেস্কঃ ইসলামের পবিত্র নগরী মক্কা নিয়ে গান গেয়ে আটক হতে যাচ্ছেন সৌদি আরবের নারী শিল্পী আয়াসেল স্লে। মক্কার পবিত্রতা নষ্টের অভিযোগে তাকে আটকের নির্দেশ দিয়েছে সৌদি প্রশাসন। রোববার র্যা পার আয়াসেল স্লেকে আটকের নির্দেশ দেন মক্কার গভর্নর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মক্কা নিয়ে গানের ভিডিও ধারণের কারণে আয়াসেল স্লেকে […]
আভা ডেস্কঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দ্বিতীয় বিয়ে করতে আসেন যুক্তরাষ্ট্র প্রবাসী ছাইদুর রহমান (৩৪)। তবে এই বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি ছিল না। তাই বিয়ের বদলে যুক্তরাষ্ট্র প্রবাসীর ঠাঁই হলো শ্রীঘরে। রোববার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টার থেকে পুলিশ তাকে আটকের পর শ্রীঘরে পাঠিয়েছে। আটককৃত প্রবাসী ছাইদুর রহমান সিলেটের […]
