নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে মহানগরীতে রাস্তা, ড্রেন নির্মাণসহ ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্রকল্পের আওতায় মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড় হতে কাঠালবাড়িয়া মোড় পর্যন্ত ফোরলেন সড়ক প্রশস্তকরণ কাজ চলছে। বুধবার দুপুরে সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ পরিদর্শক এ এস এম সাইদুজ্জামান মাদক কারবারিদের জন্য মূর্তিমান আত্নংক। প্রতি মাসেই তিনি উল্লেখ্য যোগ্য মাদক কারবারিসহ মাদক আটক করে থাকেন। ধারাবাহিক অভিযান পরিচালনা করে গত মাসে আরএমপি’র শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ২৭ জুন আবারও ৭ লক্ষ টাকা মূল্যের […]
নিজস্ব প্রতিবেদক: আলহাজ্ব কামরুল হাসান রতন। বাংলাদেশ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। দীর্ঘদিন থেকে জাতির পিতার আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। রাজনীতির দীর্ঘ পথ পরিক্রমায় তিনি ঢাকা মহানগর উত্তরের ১০ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেন। বর্তমানে নিষ্ঠার সঙ্গে দারুস সালাম […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী শহর হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন মঙ্গলবার শিরোইল কাঁচাবাজার পূবালী মার্কেটের ২য় তলায় ইউনিয়ন কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের সভাপতি মো: মোকলেছুর রহমান সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী […]
আভা ডেস্কঃ রাজশাহীতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর গ্রেন্ড রিভার ভিউ হোটেলে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র […]
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পৃথক অভিযানে গাঁজা ও হেরোইনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আইলপুনিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জহুরুল ইসলাম(২৮), রনবাঘা গ্রামের মৃত জনাব আলীর ছেলে হেলাল(৩৪) ও মৃত আজাদ হোসেনের ছেলে সেন্টু(৩৩)। […]
আভা ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে সিরিজটি শুরু হবে ৭ অক্টোবর থেকে। মঙ্গলবার ২০২২-২৩ সালের সূচির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী ৭ অক্টোবর বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে সিরিজের আনুষ্ঠানিকতা। পরদিন ৮ অক্টোবর […]
আভা ডেস্কঃ বন্যার কারণে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণাসহ সব হাওর এলাকায় যেসব রাস্তা কাটা হয়েছে, সেখানে রাস্তা না করে ব্রিজ বা কালভার্ট নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী […]
আভা ডেস্কঃ ইউক্রেনের শপিংমলে ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধাপরাধ উল্লেখ করে রাশিয়ার বিরুদ্ধে চলমান নিষেধাজ্ঞা ও অবরোধ আরও কঠিন করার হুঁশিয়ারি দিয়েছেন শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-সেভেন নেতারা। জার্মানিতে তিন দিনব্যাপী জি-সেভেন সম্মেলনে অংশ নেন কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সরকারপ্রধানরা। একে ন্যক্কারজনক অভিহিত করে নিন্দা জানানোর পাশাপাশি রুশ […]
আভা ডেস্কঃ রেললাইন দিয়ে চলাচলের জন্য দেশের বিভিন্ন স্থানে আছে রেলক্রসিং, যা পরিচালনার জন্য দরকার হয় লোকবল। অনেক স্থানে লোকবল না থাকায় ঘটছে দুর্ঘটনা। এমন অবস্থায় সব শহরে রেলক্রসিংয়ের পরিবর্তে পর্যায়ক্রমে রেলওয়ে ওভারপাস নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) […]
