রাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) দ্বিতীয় উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৫ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়াকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠার পর এ প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় উপ-উপাচার্য নিয়োগ […]
গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার জাহানাবাদ গ্রামে দোকান ঘরে অসামাজিক কার্যকলাপে জড়ীতর সময় তরুন-তরুনীকে আটক করে পুলিশের কাছে সোপার্দ করেছে এলাকাবাসী বাসী। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সুলতানগঞ্জ জাহানাবাদ গ্রামের দোকান মালিক আব্দুর রাজ্জাকের ভাড়া দেওয়া দোকানে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, দুপুরে আব্দুর রাজ্জাকের ভাড়া দেওয়া দোকানে তারেক নামের […]
নিজস্ব প্রতিনিধি :সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে পুলিশের শর্টগানের গুলিতে আহত হয়েছিলেন আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। ২০১৩ সালের সেই ছবি এত দিন পর আবার ভেসে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। বৃহস্পতিবার রাজশাহীর বিভিন্ন ফেসবুক আইডিতে পোস্ট করে বলা হয়েছে, সকালে পুলিশের গুলিতে আহত হয়েছেন বিএনপির মেয়রপ্রার্থী বুলবুল। […]
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটিতে আজ থেকেই সেনাবাহিনী মোতায়েন করা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেছেন বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল এ দাবি করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনী আচরণিবিধি লঙ্ঘন করে কাউকে গ্রেফতার করা […]
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তার জন্য পরিবহন ও বৈধ অস্ত্রের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) পারভেজ রায়হান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে অস্ত্রের ক্ষেত্রে বলা হয়েছে, […]
নিজস্ব প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ১৩৮টি কেন্দ্রের মধ্যে ১১৪টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে নির্বাচন অফিস এই কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেখছে। এজন্য কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে। আগামী ৩০ জুলাই ভোটগ্রহণের জন্য এরইমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজশাহী জেলা নির্বাচন অফিসার ও সিটি করপোরেশন […]
নিজস্ব প্রতিনিধি : নিয়ামতপুরে জমিজমার বিরোধ নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ৫ মহিলাসহ ১২ জন আহত হয়েছেন। বুধবার উপজেলার হাজিনগর ইউনিয়নের গণপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, গণপুর গ্রামের বিরসা, ডালিয়া ও সাটুয়ার ওয়ারিশরা গ্রামের পাশে আমন চাষের জন্য জমি প্রস্তুত করছিলেন। এ সময় আকস্মিক ক্রয়সূত্রে মালিকানা দাবি নিয়ে বারসু ও […]
আভা ডেস্ক : চার দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ভারত সরকারের আমন্ত্রণে ২২ জুলাই তিনি দিল্লি যান। সেখান থেকে তিনি বুধবার বিকালে দেশে ফেরেন। এ সফরে জাতীয় পার্টি চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে ছিলেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য […]
আভা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উত্তরণের ধারাবাহিকতা বজায় রাখতে এবং দারিদ্র্যমুক্ত দেশ গড়তে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, ‘সরকারের নানা পদক্ষেপের ফলে দেশ উন্নয়নশীল দেশ হিসেবে গ্র্যাজুয়েশন লাভ করেছে, এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এজন্য একটি শিক্ষিত জনগোষ্ঠী সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।’ প্রধানমন্ত্রী দুপুরে […]
আভা ডেস্ক : কুড়িগ্রাম-৩ শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির অধ্যাপক ডা. আক্কাছ আলী ৮২ হাজার ৫৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে ava desk : বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এমএ মতিন পেয়েছেন ৭৯ হাজার ৮৯৫ ভোট। বিজয়ী প্রার্থী ২ হাজার ৭০৩ ভোট বেশি পান। রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব […]
