মাদক, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে রাজশাহীতে ছাত্র-যুবসমাজের বিশাল মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি: ​রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় মাদকাসক্তি, ছিনতাই, চুরি ও জুয়ার বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ জুম্মা (দুপুর ২:১৫ থেকে ৩:০০ টা পর্যন্ত) স্থানীয় নতুন বিল শিমলা ও তেরখাদিয়া এলাকার সচেতন যুবসমাজ ও ছাত্র সমাজের উদ্যোগে তেরখাদিয়া স্টেডিয়াম চত্বরে ৪৫ মিনিটব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
​মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং এলাকা থেকে মাদক নির্মূলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। এতে সুশীল সমাজের প্রতিনিধি, চাকরিজীবী, ব্যবসায়ী ও ছাত্র-যুবসমাজসহ দুই শতাধিক এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়াম মোড়, মহিলা কমপ্লেক্স গেট ও বন্ধ গেট এলাকায় নেশাগ্রস্ত উঠতি বয়সী যুবকদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এদের কারণে এলাকায় চুরি, ছিনতাই, রাহাজানি ও চাঁদাবাজি দিন দিন বেড়েই চলেছে। অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
​বক্তারা অভিযোগ করেন, মাদককারবারিদের বিরুদ্ধে সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই সমাজে মাদকের এই ভয়াবহ বিস্তার ঘটছে। দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রশাসন যদি অবিলম্বে কার্যকর ভূমিকা না নেয়, তবে এলাকাবাসী পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে।

​এই সকল চুরি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধ করে তেরখাদিয়া ও বিল শিমলা এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ও সংশ্লিষ্ট রাজপাড়া থানার কর্মকর্তাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন বক্তারা।

​মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
​সাংবাদিক ও মানবাধিকার নেতা হুমায়ুন,
​সাংবাদিক ও যুবদল নেতা মাসুদ আলী (পুলক)
​যুবনেতা,শুভ, ​ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম,
​ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাসুম, ​অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এনামুল হক, ​বীর মুক্তিযোদ্ধা গাজীউল ইসলাম, ​রাজপাড়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) তরিকুল ইসলাম, ​যুবনেতা রেজাউল করিম বাবু প্রমুখ।

Next Post

বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

শনি মে ১৬ , ২০২৬
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামে সালিশি বৈঠক ও দলিলের সিদ্ধান্ত অমান্য করে জোরপূর্বক জমি দখল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী বাবর আলী ও এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে শনিবার (১৬ মে) বেলা ১০টার দিকে হরিরামপুর গ্রামে বিতর্কিত জমির […]

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links